প্রতিবাদী মহিলাদের উপর ট্রাক থেকে মোরাম ফেলে চাপা দেওয়ার চেষ্টা! বিজেপি-রাজ্যের ভিডিও ঘিরে শোরগোল
Women Partially Buried In MP: প্রতিবাদী মহিলাদের উপর ট্রাক থেকে মোরাম ফেলে চাপা দেওয়ার চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই শোরগোল পড়ে গিয়েছে।
বিজেপি-শাসিত রাজ্যের এমন দৃশ্যে বিস্ময় প্রকাশ করে এক কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঘটনাটি রীবা জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা তৈরির প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন ওই মহিলারা। তাঁদের উপর আচমকাই ট্রাক থেকে মোরাম ফেলা হয়। আচমকা এই ঘটনার ফলে দুই মহিলার শরীরের অনেকটা চাপা পড়ে যায়।
মঙ্গোয়া জেলার হিনোটা জোরোট গ্রামে ব্যক্তিগত মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল। তারই বিরোধিতায় প্রতিবাদ করছিলেন মমতা পাণ্ডে ও আশা পাণ্ডে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ট্রাক থেকে যাতে মোরাম ফেলা যাতে না হয় সেজন্য ট্রাকের ঠিক পিছনে বসে ছিলেন ওই ২ মহিলা।
আচমকাই ট্রাকের ডালা খুলে তাঁদের উপরই মোরাম ঢালা। মুহূর্তে চাপা পড়ে যান তাঁরা। ঘটনার আকস্মিকতায় তাঁরা অসুস্থও হয়ে পড়েন। দ্রুত স্থানীয় বাসিন্দারা ওই ২ মহিলাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁরা স্থিতিশীল হলে ছেড়ে দেওয়া হয়।
⚠️ ये भयावह वीडियो आपकी रूह कंपा देगा,
— Srinivas BV (@srinivasiyc) July 21, 2024
लेकिन मध्यप्रदेश की भाजपा सरकार, राष्ट्रीय महिला आयोग, प्रधानमंत्री, गृहमंत्री, महिला बाल विकास मंत्री इत्यादि की चुप्पी भी नही तुड़वा सकता।
रीवा में दो महिलाओं को निजी जमीन पर सड़क बनाने का विरोध करने पर दबंगों ने जिंदा जमीन में गाड़ा.. pic.twitter.com/a7AZujcwmU
পুলিশ ইতিমধ্যেই ভাইরাল ভিডিওকে ভিত্তি করে মামলা রুজু করেছে। ডাম্পারটিকে বাজেয়াপ্ত করে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটানো আরও ২ অভিযুক্ত পলাতক বলে জানাচ্ছে পুলিশ। এডিজি, আইনশৃঙ্খলা জয়দীপ প্রসাদ জানান, জমি নিয়ে জট ছিল। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা।
ঘটনাটিতে লেগেছে রাজনীতির রং। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা করেছেন যুব কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, এই বিপজ্জনক ভিডিও শিরদাঁড়ায় হিমশীতলতা আনলেও মধ্যপ্রদেশ সরকার, জাতীয় মহিলা কমিশন থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নারী ও শিশুকল্যাণমন্ত্রীদের নীরবতা ভাঙা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications