মাকে দাহ করার অর্থ নেই, অগত্যা কাঠ জোগাড় করতে বাড়ির চাল ভাঙলেন মেয়েরা

কালাহান্ডি, ২৭ অগাস্ট : মায়ের মৃতদেহ সৎকারের অর্থ ছিল না। তাই বাধ্য হয়ে বাড়ির চাল ভঙে সেই কাঠ দিয়েই দাহকার্য সম্পন্ন হল মায়ের। ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডিতে। যেখানে মায়ের মৃতদেহ সৎকাররে জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন মেয়েরা।

দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ৭৫ বছর বয়সী কনক শতপথীর মৃত্যু হয় শুক্রবার। মায়ের দাহ সম্পন্ন করার জন্য গ্রামের মানুষের কাছে সাহায্য চেয়েও শেষ পর্যন্ত তা না মেলায় বাড়ির মেয়েরা সিদ্ধান্ত নেয়, বাড়ির চাল ভেঙে সেখান থেকেই কাঠ সংগ্রহ করবে তারা।

মাকে দাহ করার অর্থ নেই, অগত্যা কাঠ জোগার করতে বাড়ির চাল ভাঙলেন মেয়েরা

কনক শতপথীর কোন পুত্র সন্তান ছিল না। তাই মেয়েরাই মুখাগ্নি ও সৎকার্যের সব দায়িত্ব পালন করে। নিজেদের মাথা গোঁজার শেষ আশ্রয়ের তোয়াক্কা না করে এই মেয়েরা যা করে দেখিয়েছে তা এক কথায় অনন্য নজির বলা চলে।

এর আগে ওড়িশার দানা মাঝির ঘটনা প্রকাশ্যে এসেছিল। শেখানে শুধুমাত্র অর্থের অভাবে স্ত্রীর মৃতদেহ কাঁধে করে দীর্ঘ পথ হাঁটতে হয়েছিল হতভাগ্য কৃষককে। এই ঘটনায় সরকার ও প্রশাসন সমালোচনার মুথে পড়লেও ওড়িশার ছবিটা এখনও বদলায়নি। অর্থের অভাবে হত দরিদ্র মানুষদের কি অবস্থার সম্মুখীন হতে হয় তা আরও একবার প্রকশ্যে এল কালাহান্ডির এই ঘটনার মধ্য দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+