শ'য়ে শ'য়ে মহিলার বিনুনি কাটা হচ্ছে, আতঙ্কে গোটা কাশ্মীর, গণপিটুনিতে মৃত ১

বিনুনি কাটার ঘটনা এবার ডালপালা মেলেছে জম্মু ও কাশ্মীরে। প্রায় দুশোর বেশি মহিলার বিনুনি কেটে নিয়েছে অজ্ঞাতপরিচয়রা।

দিল্লি ও আশপাশের এলাকার বিনুনি কাটার ঘটনা এবার ডালপালা মেলেছে জম্মু ও কাশ্মীরে। প্রায় দুশোর বেশি মহিলার বিনুনি কেটে নিয়েছে অজ্ঞাতপরিচয়রা। যার জেরে উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আর এসবের মাঝেই বিচ্ছিন্নতাবাদী শক্তি ও জঙ্গিরা একযোগে সেনার ঘাড়ে দায়ভার চাপাচ্ছে।

শ'য়ে শ'য়ে মহিলার বিনুনি কাটা হচ্ছে, আতঙ্কে গোটা কাশ্মীর

গত সেপ্টেম্বরে জম্মুতে প্রথম বিনুনি কাটার ঘটনা ঘটে। তারপর একেরপর এক এমন ঘটনা ঘটে চলেছে। কাশ্মীরে ৩৫টি ও জম্মু ডিভিশনে মোট ১৯২টি বিনুনি কাটার ঘটনা সামনে এসেছে।

হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীর অভিযোগ, উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দুর্বল করতেই মেয়েদের আক্রমণ করছে ভারতীয় সেনা। পাশাপাশি মেহবুবা মুফতি সরকার ও আরএসএসকেও কাঠগড়ায় তুলেছে জঙ্গিরা।

এই ঘটনার জেরে ডোডা জেলার জেলাশাসক এলাকায় দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছেন। পাশাপাশি এলাকায় আগন্তুকের প্রবেশ নিষিদ্ধ করেছেন। কোনও ফেরিওয়ালা, ভিক্ষুক, হকার, শ্রমিক সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের অনুমতিপত্র ছাড়া এলাকায় ঘোরাঘুরি করতে পারবেন না বলে নির্দেশ জারি হয়েছে।

এসবের মাঝে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বিনুনি কাটায় অভিযুক্ত ভেবে এক সত্তর বছরের বৃদ্ধ আবদুল সলাম ওয়ানিকে উত্তেজিত জনতা পিটিয়ে মেরেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

এর আগেও দিল্লিতে বিনুনি কাটা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ২০০১ সালে মাঙ্কি ম্যান আক্রমণ করেছে বলেও ছড়ায়। তারও আগে স্টোনম্যানের আতঙ্ক ছড়িয়েছিল। এবার আতঙ্ক ছড়িয়েছে বিনুনি কাটা নিয়ে।

সেপ্টেম্বরের শেষ তারিখে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিশেষ দল গঠন করার নির্দেশ দেন। এরপরে ১ অক্টোবর অপরাধীকে ধরিয়ে দিতে পারলে ৬ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+