হনুমানজির মূর্তির সামনে শরীর প্রদর্শন মহিলাদের! বিজেপিকে শালীনতার বার্তা কংগ্রেসের
অনেকে বলছেন শাহরুখের পাঠান সিনেমাতে দীপিকার গেরুয়া বিকিনিতে আপত্তি উঠেছিল। কট্টর হিন্দুবাদী সংগঠনগুলি এই নিয়ে প্রশ্ন তোলে। সেখানে কীভাবে হনুমানের মূর্তির সামনে এই ঘটনা?
Mp Women Bodybuilders: ভারতীয় জনতা পার্টি আয়োজিত বডি বিল্ডিং প্রতিযোগিতা ঘিরে বিতর্ক। গত কয়েকদিন আগে মধ্যপ্রদেশের রাতলামে বিজেপির তরফে একটি বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর তা ঘিরে রাজ্য-রাজনীতি উত্তাল হয়। আজ মঙ্গলবার সেই জায়গা গঙ্গাজল দিয়ে ধুয়ে পরিষ্কার করল কংগ্রেস নেতা-কর্মীরা।
যদিও এই ঘটনা ঘিরে তীব্র অস্বস্তিতে বিজেপি। ওই প্রতিযোগিতার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বলে জানা যাচ্ছে।
बीजेपी नेताओं ने किया हनुमान जी का अपमान :
— MP Congress (@INCMP) March 6, 2023
रतलाम में भाजपा के बीजेपी विधायक चैतन्य कश्यप और महापौर प्रह्लाद पटेल ने हनुमान जी की मूर्ति स्टेज पर रखकर अश्लीश कार्यक्रम का आयोजन किया।
शिवराज जी,
भाजपा बार-बार हिन्दुओं का अपमान क्यों करती है❓ pic.twitter.com/C4FWb2i72N

কেন বিতর্ক
গত চার এবং পাঁচ মার্চ মিস্টার জুনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় বিজেপির তরফে। আর এই অনুষ্ঠানে একাধিক মহিলা বডি বিল্ডার অংশ নেন। যে মঞ্চে শরীর প্রদর্শন করা হয় সেখানে একটি হনুমানজির বড় মূর্তি বসানো হয়েছিল। আর তার সামনেই চলছিল প্রতিযোগিতা। এমনকি ওই মূর্তির সামনেই মহিলারা পোজ দেন। আর সেই ছবি এবং ভিডিও সামনে আসতে শুরু হয়েছে জোর বিতর্ক। হনুমান জির সামনে এমন শরীর প্রদর্শন! উঠতে শুরু করে প্রশ্ন।

ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
ইতিমধ্যে ওই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যেখানে মহিলাদের হনুমান জির মূর্তির সামনেই পোজ দিতে দেখা যাচ্ছে। আর এরপরেই বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়। শালীনতার প্রশ্নে বিজেপিকে তীব্র আক্রমণ শানায় কংগ্রেস। এমনকি এমন ঘটনায় সমস্ত ব্যক্তিদের হনুমানজি কড়া শাস্তি দেবে বলেও দাবি করে কংগ্রেস। আর এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান তাঁরা। যদিও এই বিষয়ে পালটা কড়া আক্রমণ বিজেপির। তাঁদের দাবি, কংগ্রেস মহিলাদের খেলাধুলায় শ্রেষ্ঠত্ব দেখতে চায় না। আর সেই কারণেই এমন নোংরা ইঙ্গিত বলে দাবি বিজেপির। '

ভগবান হনুমান জিকেও অপমান করা হয়েছে
যদিও এই ঘটনার পরেই আজ মঙ্গলবার গোটা এলাকা গঙ্গাজল দিয়ে ধুয়েছে কংগ্রেস নেতা-কর্মীরা। শুধু তাই নয়, হনুমান চালিসা পাঠও করেন তাঁরা। এমনকি মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথও এই বিষয়ে মুখ খুলেছে। এই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ক্ষমা চাওয়া উচিৎ বলে দাবি করেছেন। এই ঘটনা হিন্দু সম্প্রদায়কে তো বটেই ভগবান হনুমান জিকেও অপমান করা হয়েছে বলে দাবি বর্ষীয়ান কংগ্রেস নেতার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক বিজেপি নেতা ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এমনকি বিধায়করাও উপস্থিত বলে দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications