পর পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে অসম্মতি স্ত্রী'য়ের, শারীরিক নির্যাতনের শিকার মহিলা

ভোপালের এক মহিলাকে স্বামীর অত্যাচারের শিকার হতে হল এক অদ্ভুত কারণে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি স্ত্রী পরিবর্তন করার খেলায় মেতেছিলেন। মানে তাঁর স্ত্রী থাকবে অন্য এক পুরুষের সঙ্গে। আর অন্য ব্যক্তির স্ত্রী থাকবে তার সঙ্গে। এই অভব্য খেলায় রাজি হননি মহিলা। আর তাই শিকার হতে হল অত্যাচারের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানিরের হোটেলে। কেস ফাইল করা হয়েছে ভোপালে।

রিপোর্ট

রিপোর্ট

রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতার স্বামী একটি পাঁচ তাঁরা হোটেলের ম্যানেজার। বিকানিরে হোটেলে সে চাকরি করে। পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছে সেই অনুযায়ী, ওই ব্যক্তির নাম অমর। সেই ব্যক্তি তার স্ত্রীকে হোটেলের ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। কেড়ে নেয় তার ফোন। সে এর আগে দুই দিন ধরে সম্পূর্ণ অন্য জগতে ছিল। জানা গিয়েছে যে তখন সে সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিল। এর আগের দু'দিন ধরে সে করেনি এমন কিছু ছিল না। মদ পান থেকে শুরু করে ড্রাগ সেবন করেছিল সে। একাধিক মহিলার সঙ্গে সে শারিরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। বাদ যায়নি পুরুষরাও। তাদের সঙ্গেও শারিরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল সে। এটাই তার কাছে স্বাভাবিক জীবন ছিল।'

পার্টনার পরিবর্তনের খেলা

পার্টনার পরিবর্তনের খেলা

অমর তার স্ত্রী'কে পার্টনার পরিবর্তনের খেলায় মাততে বলে। ওই মহিলা জানিয়েছেন যখন সে এই কাজ করতে অসস্মত হয় তখন শুরু হয় অত্যাচার। যা নয় তাই বলে এবং এরপর শুরু অস্বাভাবিক যৌন অত্যাচার। অস্বাভাবিক রকমভাবে তাকে বারবার শারীরিক মিলনে বাধ্য করে।

 অভিযোগ দায়ের

অভিযোগ দায়ের

যখন পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করা হয় তার শরীরে তখন বিপুল ক্ষত ছিল। সে জানিয়েছে ওই কাজে অসম্মত হওয়ার পর তাকে বেধড়ক মারধর করা হয়। ওই মহিলা জানিয়েছেন যে তাঁর শাশুড়ি, ননদ, তাঁর স্বামী বিয়ের সময় ৫০ লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়েছিল। পাশাপাশি তাদের ছেলে যে তাঁর উপর কী অত্যাচার করে সেই কথা শ্বশুর বাড়িতে জানালে তাঁরা এসব মানতে রাজি হয়নি। উল্টে তাকে আধুনিক হওয়ার কথা বলা হয়।

 অত্যাচার

অত্যাচার

এই ধরনের অত্যাচার আজ নতুন নয় বহুবার বহুদিন ধরে হচ্ছে। এখন সেই ক্ষত আরও বেড়েছে গত কয়েক মাসে, কারণ অত্যাচারও বেড়েছে বিগত কয়েক মাসে। শেষে সে নিজের বাপের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+