Cervical Cancer: বহু মহিলাই ভয়ঙ্কর এই রোগে আক্রান্ত! কীভাবে ছড়ায় সারভাইক্যাল ক্যানসার

Cervical Cancer: মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey) প্রয়াত হয়েছেন বলে খবর রটে। জানা যায়, গত কয়েকমাস আগেই সারভাইকাল ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। শুরু হয় চিকিৎসাও। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মধ্যরাতে নাকি পুনম মারা যান। যদিও শনিবার জানা যায় পুনম বেঁচে রয়েছেন। তিনি নাকি সারভাইক্যাল ক্যানসারের প্রচারের স্বার্থে নিজেদের মৃত্যুর খবর ছড়িয়ে সস্তা প্রচার করতেও পিছপা হননি।

অভিনেত্রীর (Poonam Pandey) মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর টিমের সদস্যরা। এমনকি অফিসিয়াল সোশ্যাল প্লাটফর্মেও এই পুনমের মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট করা হয়। ক্যানসারে (Cervical Cancer) আক্রান্ত হয়েই যে মৃত্যু তা জানানো হয়।

Cervical Cancer

Cervical Cancer: ক্যানসার আতঙ্ক!

সারভাইক্যাল কিংবা জরায়ুমুখের ক্যানসার (Cervical Cancer) বর্তমান যুগেও ভয়ঙ্কর একটি রোগ। গোটা বিশ্বে মহিলাদের মধ্যে ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে এই রোগ। এমনকি বহু মহিলার মৃত্যু পর্যন্ত হচ্ছে। ভারতেও সারভাইক্যাল কিংবা জরায়ুমুখের ক্যানাসার (Cervical Cancer) রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

শুধু তাই নয়, সারভাইক্যাল ক্যানসার (Cervical Cancer) হল তৃতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার। যার হার 18.3% (123,907 ক্ষেত্রে)। সম্প্রতি একটি রিপোর্ট বলছে, ভারতে মহিলাদের মৃত্যুর বড় অংশ এই ক্যানসারের কারণে ঘটছে। বর্তমানে মৃত্যুর হার 9.1% বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে।

Cervical Cancer: কীভাবে ছড়ায় এই রোগ

মূলত জরায়ুমুখে এই রোগ (Cervical Cancer) বাসা বাঁধে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই সংক্রমণ ঘটে। মূলত পুরুষদের কাছ থেকেই মহিলাদের শরীরে ঢোকে এই ভাইরাস। শারীরিক সম্পর্কের সময় মারণ রোগের বাসা বাঁধে। ধীরে ধীরে মহিলাদের শরীরে ছড়াতে শুরু করে।

কমতে শুরু করে রোগ প্রতিরোধ কমাতে। এছাড়াও আরও বিভিন্ন ভাবে সারভাইক্যাল ক্যানসারে মহিলারা আক্রান্ত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন ঋতুচক্র শুরুর সময় কিংবা ১৬ বছর বয়সের পর থেকেই এই বিষয়ে বাড়তি নজরের কথা বলা হচ্ছে।

Cervical Cancer: ভ্যাকসিনে জোর

সারভাইক্যাল কিংবা জরায়ুমুখের ক্যানাসার (Cervical Cancer) নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও সতর্ক করা হয়েছে। এমনকি বৃহস্পতিবার নির্মলার বাজেটেও সারভাইক্যাল ক্যানসারের উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সার্ভাইক্যাল ক্যানসারের (Cervical Cancer) বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে চায় সরকার।

আর সেজন্যে ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সরকার উৎসাহ করবে বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। তবে ভ্যাকসিনের দাম কমানোর বিষয়ে সরকারের তরফে কিছু বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+