করোনা আতঙ্কে আজব কাণ্ড মহিলার, ঘরের তালা খুলিয়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের

গুরুগ্রামে ফ্ল্যাটে ৩ বছর ধরে বন্দি মা-ছেলেকে উদ্ধার করল পুলিশ

করোনা কেটে গিয়েছে দেশ থেকে। আপাতত সেই ভয়াবহ পরিস্থিতি নেই। কিন্তু গুরুগ্রামের এই ফ্ল্যাটটিতে প্রায় ৩ বছর ধরে করোনা আতঙ্ক কাটেনি। করোনা আতঙ্কে গত ৩ বছর ধরে মা ছেলে নিজেদের বন্দি করে রেখেছিলেন ঘরে। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন। তাঁদের মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।

করোনা আতঙ্কে ঘরবন্দি ৩ বছর

করোনা আতঙ্কে ঘরবন্দি ৩ বছর

২০২০ সালের শেষ থেকে করোনা মহামারী থাবা বসিয়েছিল গোটা বিশ্ব। থমকে গিয়েছিল গোটা পৃথিবী। একের পর এক লকডাউনে ঘরবন্দি মানুষ। লকডাউন দশা কাটলেও কোয়ারেন্টাইন পর্ব যেন কাটতেই চাইছিল না। প্রায় ২ বছর ধরে করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ করেছে গোটা দেশ। সেই দশা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন মানুষ। কিন্তু গুরুগ্রামের এই ফ্ল্যাটটি যেন সেই দশা কাটিয়েই উঠতে পারছিল না। সেই ২০২০ সালেই থমকে ছিলেন এখানকার বাসিন্দা। মহিলার করোনা আতঙ্ক এতটাই মনের মধ্যে চেপে বসেছিল যে ছেলেকে নিয়ে সেই যে ৩ বছর আগে তালা মেরেছিলেন দরজায় গত তিন বছরে আর দরজা খোলেননি।

করোনা আতঙ্কে ঘরবন্দি

করোনা আতঙ্কে ঘরবন্দি

করোনা আতঙ্কে ছেলেকে নিয়ে ঘরে তালা দিয়ে ৩ বছর কাটিয়ে দিয়েছেন মহিলা। স্বামীকেও ঢুকতে দেননি ঘরে। তাঁকে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে বলেছিলেন। কারণ করোনার মধ্যে তিনি বাইরে যাচ্ছেন। তাঁর কাছ থেকে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। সেকারণে স্বামী থাকতেই অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে। আর ৭ বছরের ছেলেকে নিয়ে ঘরে থাকতেন তিনি। সেই ছেলের বয়স এখন ১১ হয়ে গিয়েছে। অনেক কিছুই যে বদলে গিয়েছে সেটা আঁচ করতে পারেননি তিনি।

উদ্ধার করল পুলিশ

উদ্ধার করল পুলিশ

পরে পুলিশ গিয়ে উদ্ধার করেন মহিলা এবং সেই বালককে। প্রথমে মহিলা দরজা খুলতে রাজি হননি। তারপরে এক প্রকার জোর করে তালা ভেঙে তাঁরা ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ পুলিশের। ঘর ভর্তি সব খাবারের সরঞ্জাম। অনলাইনে খাবার, সবজি সব নিয়ে আসতেন মহিলা। ঘর ভর্তি খাবারের প্যাকেটের স্তূপ। কোনও পরিচারিকাও কাজ করতে আসতেন না এই বাড়িটিতে। কাজেই সাফাইয়ের কোনও প্রশ্নই নেই।

মানসিক অবস্থা নিয়ে সংশয়

মানসিক অবস্থা নিয়ে সংশয়

মহিলা এবং তাঁর ১১ বছরের বালককে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁদের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে ছেলেকে স্কুলে পর্যন্ত যেতে দিতেন না মহিলা। ইতিমধ্যেই পুলিশ অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেশীদের ওই মহিলা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। মহিলা আগে কীরকম ছিলেন। তঁার আচরণ সন্দেহজনক ছিল কিনা সেটা খতিেয় দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+