আমি কোনও লাগেজ নই, বিয়ের দিনে গর্জে উঠলেন এই মহিলা! কারণ চমকে দেওয়ার মতো
হুইলচেয়ারে বসেই রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন মুম্বইয়ের যুবতী! বিয়ের অভিজ্ঞতা যে এতটা খারাপ হবে তা ভাবতেও পারেননি তিনি। সরকারি দফতরের অসহযোগিতা দেখে রীতিমত হতাশা প্রকাশ করেছেন মুম্বইয়ের বাসিন্দা বিরালী মোদী। বিয়ে সম্পন্ন হয়েছে ঠিকই সেই অভিজ্ঞতা কতটা খারাপ ছিল তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই মহিলা।
আর তা দেওয়ার পরেই ভাইরাল। হুইল চেয়ার ছাড়া চলা ফেরা করতে অক্ষম বিরালী। ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আগেই এই অক্ষমতার কথা জানিয়েছিলেন তিনি। এরপর স্বপরিবারে তিনি পৌঁছে যান ওই অফিসে। সেখানে গিয়ে দেখেন মেজিস্ট্রেটের অফিস সেকেন্ড ফ্লোর অর্থাৎ তৃতীয় তলায়।

আর তাতে নেই কোনও লিফট। পায়ে হেঁটে তিনতলায় যাওয়াটা একেবারেই অসম্ভব ছিল বিরালীর জন্যে। আর সে কথা আধিকারিকদের জানান তিনি। কিন্ত্য এরপরেও আধিকারিকরা কেউ তাঁকে সই করানোর জন্যে নীচে নামতে রাজি হননি। ফলে তৃতীয় তলায় সিঁড়ি ভেঙেই উঠতে হয় তাঁকে।
PLEASE RT!
— Virali Modi (@Virali01) October 18, 2023
I am disabled and I got married at the Registrars Office at Khar Mumbai on 16/10/23. The office was on the 2nd floor WITHOUT a lift. They wouldn’t come downstairs for the signatures and I had to be carried up two flights of stairs to get married. pic.twitter.com/ZNCQF3gJRY
বিরালীর অভিযোগ, ওই দফতরের সিঁড়িগুলি ছিল বেশ উঁচু। আর পাশের রেলিংগুলো জঙ ধরা এবং নড়বড়ে। আর এই অভিজ্ঞতার পর কার্যত বিয়ের আনন্দটা মাটি হয়ে যায় তাঁর। সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করে বিরালী লিখছেন, আমি এটা জেনে হতাশ যে আমার দেশের সরকার আমার অক্ষমতা জেনেও সাহায্য করতে অক্ষম। আর এই ঘটনার পর মানবিকতার প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি কোনও লাগেজ নই! যে এভাবে টেনে টেনে উপরে উঠতে হবে।
আমি একজন মানুষ। আমার কিছু অধিকার আছে। আর তা সোশ্যাল মিডিয়ায় লেখেন বিরালী। আর তা লেখার পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। অনেকেই বিরালীর পাশে এসে দাঁড়ান। এই বিষয়টি নিয়ে রীতিমত গর্জে ওঠেন। শুধু তাই নয়, বীরালির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ এবং সমবেদনাও জানান বহু মানুষ।












Click it and Unblock the Notifications