উন্নাও-এর পর সীতাপুর! এবার বাবার হাতে ১৮ ঘণ্টা ধরে গণধর্ষিত যুবতী, ফের লজ্জায় মাথা হেট উত্তরপ্রদেশের

ফের এক গণধর্ষণের ঘটনায় লজ্জায় মাথা হেঁট হল যোগী আদিত্যনাথের সরকারের। এবার বাবা ও তার বন্ধুদের হাতে গণধর্ষিত হতে হল এক যুবতীকে।

উন্নাও গণধর্ষণ কাণ্ডে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা সারা দেশে খবর হয়েছে। তবে উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই। ফের এক গণধর্ষণের ঘটনায় লজ্জায় মাথা হেঁট হল যোগী আদিত্যনাথের সরকারের। এবার বাবা ও তার বন্ধুদের হাতে গণধর্ষিত হতে হল এক যুবতীকে।

উন্নাও-এর পর সীতাপুর! এবার বাবার হাতে ১৮ ঘণ্টা ধরে গণধর্ষিত যুবতী, ফের লজ্জায় মাথা হেট উত্তরপ্রদেশের

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়। গত সোমবার বছর ৩৫-এর এক যুবতীকে গণর্ধষণ করে তার বাবা। সঙ্গে ছিল আরও দুই অভিযুক্ত। পুলিশের দাবি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বয়স ষাট বছরের কাছাকাছি। গত ১৫ এপ্রিল নিজের মেয়েকে সে কমলাপুর এলাকায় মেলায় নিয়ে গিয়েছিল।

রাতে বন্ধু মন সিংকে ডেকে নেয় সে। এই মন সিং একজন হিস্ট্রি শ্যিটার। দুজনে যুবতীকে বাইকে বসিয়ে আর এক বন্ধু মীরাজের বাড়ি নিয়ে যায়। সেখানে মীরাজের পরিবারের কেউ ছিলেন না। সেখানে যুবতীকে আটকে রেখে ১৮ ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয়। সুযোগ বুঝে ১৬ এপ্রিল তিনি পালিয়ে যেতে পারেন।

বাড়ি ফিরে মা-কে সবকথা জানান যুবতী। পুলিশে এফআইআর দায়ের হয়। মীরাজকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুজন পলাতক।

পুলিশ জানিয়েছে, যুবতীর ১৬ বছর আগে বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই বছর পরে তিনি বাপের বাড়ি ফিরে আসেন। এই ঘটনার পর নিজের ১৪ বছরের ছেলেকে নিয়ে আলাদা থাকছেন। পুলিশ দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+