Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবহেলা সইতে না পেরে রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী

রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।

দিনের পর দিন অবহেলা সইতে সইতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার উপরে স্বামী দ্বিতীয় বিয়ে করে সতীনের সঙ্গে থাকতেন। সেই রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন প্রথম স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।

অবহেলা সইতে না পেরে রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী

পুলিশ জানিয়েছে, বুধবার মুজফফরনগরের মিমলানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে অবহেলার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। তারপরই এই কাণ্ড। আশঙ্কাজনক অবস্থায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, প্রথম স্ত্রীর কোনও সন্তান ছিল না। তাঁর সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন আহত ব্যক্তি। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর একটি সন্তান হয়েছে। তার আগে থেকেই বেশ কিছুদিন হল দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই স্বামী থাকছিলেন। যার ফলে নিজেরে অবহেলিত মনে করতে শুরু করেন প্রথম স্ত্রী।

এরপরে সুযোগ পেতেই বুধবার স্বামীর উপরে চড়াও হয়ে যৌনাঙ্গ কেটে নেন প্রথম স্ত্রী। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আহতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হলে তার ভিত্তিতে মামলাও দায়ের করেছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+