নিজের স্ত্রীর হাতে অ্যাসিড হামলার শিকার স্বামী

শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর : মহিলাদের উপরে অ্যাসিড হামলার খবর প্রায়ই দেখতে বা শুনতে পাওয়া যায়। নারী নির্যাতনের ক্ষেত্রে অ্যাসিড হামলার ঘটনা প্রশাসনের কাছের যথেষ্ট চিন্তার বিষয়। কিন্তু এই সময়ে যে ঘটনা সামনে এসেছে তা একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি অবাক করার মতো বলা চলে।

এক মহিলার বিরুদ্ধেই অভিযোগ উঠল অ্যাসিড হামলার। তাও আবার একেবারে পরিকল্পনা করে। কাশ্মীরের বাসিন্দা শামিমা আখতার তার স্বামী মহম্মদ দীনকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

নিজের স্ত্রীর হাতে অ্যাসিড হামলার শিকার স্বামী

পেশায় পুলিশ কনস্টেবল মহম্মদ দীন অ্যসিড হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের মতে, দ্বিতীয়বার বিয়ে করার খবর জানতে পেয়ে শামিমা আখতার তাঁর স্বামী মহম্মদ দীনের উপরে বেজায় ক্ষুব্ধ ছিলেন। তাই নিজের মেয়ে এবং অপর দুই মহিলার সঙ্গে পরিকল্পনা করে নিজের স্বামীর উপরে অ্যাসিড হামলা করেন।

পুলিশ ইতিমধ্যেই শামিমা আখতার, তার মেয়ে এবং অন্য দুই অভিযুক্ত মহিলাকে আটক করেছে। একটি স্বতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+