আচমকা সিঁড়ি থেকে ২ বছরের সন্তানকে ছুঁড়ে দিলেন মা, চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে

২ বছরের সন্তানকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিলেন মা। ঘটনায় সজোড়ে আঘাত লাগে শিশুটির মাথায় ও মুখে। ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায়।

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বচসার জেরে, ২ বছরের সন্তানকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিলেন মা। ঘটনায় সজোড়ে আঘাত লাগে শিশুটির মাথায় ও মুখে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায়। রাগের মাথায় মায়ের এরকম ভয়ঙ্কর আচরণের ছবি ধরা পড়েছে এক সিসিটিভি ক্যামেরার ফুটেজ-এ।[(ভিডিও) বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল শ্বাশুড়ির উপর বউমার অত্যাচারের নৃশংস ছবি]

ভিডিও ফুটেজে দেখা যায়, বচসার জেরে রাগের মাথায় ওই মহিলা ঘরের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলছিলেন,তেমনভাবেই আচমকা ছুঁড়ে ফেলে দেন তাঁর ঘুমন্ত সন্তান ২ বছরের অনশুকে। তড়িঘড়ি তাঁর শ্বশুরবাড়ির লোকজন ছুটে যান শিশুটিকে বাঁচাতে। শিশুটিকে বর্তমানে এইমসে ভর্তি করা হয়েছে।[(ছবি) আজকের যুগেও এই ৮ কারণে বিয়ের পর অত্যাচারিত হয় নারী!]

আচমকা সিঁড়ি থেকে সন্তানকে ছুঁড়ে দিলেন মা, চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ

শিশুটির বাবার কাছে থেকে পাওয়া এক অভিযোগের ভিত্তিতে পুলিশ , আইপিসি ৩০৮ ধারায় খুনের চেষ্টার অভিযোগের মামলা দায়ের করেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। ২৬ বছর বয়সী ওই অভিযুক্ত মহিলার নাম সোনু গুপ্তা।[বারে বসে মদ না পেয়ে রেগে গেল 'ভূত'! বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন]

পুলিশ জানায় , গত ২৪ জানুয়ারি সন্ধেবেলা পুলিশের কাছে এক ব্যক্তির ফোন আসে। তিনিন নিজেকে ব্য়বসায়ী নিতীন গুপ্তা বলে পরিচয় দেন। নিতীন জানান তাঁর ২ বছরের শিশুকে দোতলার সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার মা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিতীনের বয়ান রেকর্ড করে। পরে পুলিশ ঘটনার ভিডিও রেকর্ডিংও হাতে পায়।[হোটেলের কনফারেন্স রুমে ভূতের উপদ্রব, অজ্ঞান মহিলা, সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ল চমকে দেওয়া ফুটেজ]

পুলিশ সূত্র অনুযায়ী এই অস্বাভবিক ঘটনাটি ঘটেছে গত ১১ জানুয়ারি। কিন্তু তাদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে জানুয়ারির ২৪ তারিখ। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে, অভিযোগ এতদিন বাদে কেন করা হল । ঘটনার তদন্তে নেমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। কারণ, পুলিশ জানতে চাইছে এরআগেও এধরনের কোনও ঘটনা ওই মহিলা ঘটিয়েছেন কিনা, না হঠাৎ করে রাগের মাথায় এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+