স্বামীর সঙ্গে ঝগড়া করে ৫ সন্তানকে গঙ্গায় ছুঁড়ে ফেললেন বধূ
লকডাউনের মাঝে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের ভাদোহিতে। স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেললেন বধূ।
লকডাউনের মাঝে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের ভাদোহিতে। স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেললেন বধূ। ভাদোহির পুলিস আধিকারিক জানিয়েছেন, মঞ্জু যাদব নামে ওই বধূর সঙ্গে গত ১ বছর ধরে তাঁর স্বামীর সাংসারিক বিষয়ে বিবাদ চলছিল।

মৃদুল যাদব নামে স্বামীর সঙ্গে বিবাদের পরেই নিজের পাঁচ সন্তানকে হত্যা করতে চাইছেন তিনি। তারপরেই পাঁচ সন্তানকে নিয়ে গিয়ে জাহাঙ্গিরবাগ ঘাটের কাছে নিয়ে গিয়ে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেলেন। কয়েকজন মৎস্যজীবী তাঁকে এই কাজ করতে দেখেওছেন।
তাঁরাই পুলিসে খবর দেন। রবিবার রাত থেকেই গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস। কিন্তু এখনও পর্যন্ত কোনও শিশুরই খোঁজ পাওয়া যায়নি। তাঁদের দেহও উদ্ধার হয়নি।












Click it and Unblock the Notifications