দেওরকে মারধর মহিলার, দেখল গোটা পাড়া, জেনে নিন কী হয়েছিল

নিজেরই দেওরকে প্রকাশ্যে মারধর করলেন মিরাটের এক মহিলা, সকলের মিলে তাঁর সন্তানের জীবন নষ্ট করেছে বলে অভিযোগ । থানায় অভিযোগ দু'পক্ষেরই।

পাড়াশুদ্ধু লোকের সামনে নিজেরই দেওরকে ব্যাপক মারধর করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাট শহরে। দেওরকে মারতে মারতে চিৎকার করে ওই মহিলা বলতে থাকেন, তুমি আমার এমএমএস করবে? তোমরা আমার সন্তানের জীবন নষ্ট করেছো।

দেওরকে মারধর মহিলার, দেখল গোটা পাড়া, জেনে নিন কী হয়েছিল

কিন্তু ঠিক কী ঘটেছিল

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে ছেলে-মেয়েদের নিয়ে আলাদাই থাকতেন ওই মহিলা। গত সোমবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে আসেন ওই মহিলা। কিন্তু বাড়িতে তালা দেওয়া ছিল। মহিলা সেই তালা ভাঙতে গেলে তাঁর দেওর বাধা দেন। শুরু হয় কথা- কাটাকাটি। এরপরই দেওরকে রাস্তায় ফেলে মারধর করতে থাকেন ওই মহিলা। এমনকি চিৎকার করে গোটা পাড়াকে জানান, কীভাবে তাঁর ও তাঁর সন্তানদের জীবন নষ্ট করা হয়েছে।

দেওরকে মারধর মহিলার, দেখল গোটা পাড়া, জেনে নিন কী হয়েছিল

এই ঘটনার পর দু'পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এসবের মধ্যে পড়ে স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান অবশ্য হাত গুটিয়ে নিয়েছেন। তাঁদের কোনও সদস্য ওই ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত নয় সাফ জানিয়ে দিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান কল্পনা পাণ্ডে।

বছরখানেক আগে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করার পর থেকে জেলেই রয়েছেন ওই মহিলার স্বামী। কিন্তু এতদিন পর শ্বশুরবাড়িতে তালা ভেঙে ওই মহিলা কেন ঢুকতে গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+