তালি দিলে মরে যাবে করোনা, জনতা কার্ফু সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়িয়ে উচ্ছ্বাস মহিলার
তালি দিলে মরে যাবে করোনা, জনতা কার্ফু সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়িয়ে উচ্ছ্বাস মহিলার
করোনা ঠেকাতে জাতির উদ্দেশ্যে ভাষণে জনতা কার্ফু ডাক দিয়েছেন মোদী। এদিন তার প্রভাব পড়েছে গোটা দেশ জুড়ে। একইসাথে এর জন্য রবিবার বিকেল ৫ টায় জনতা কার্ফু উপলক্ষ্যে বিকেল কাঁসর ঘন্টা ও হাততালি বাজানোরও ডাক দিয়েছেন তিনি।

করোনা ঠেকাতে ঘন্টার বাজানোর পিছনে বিজ্ঞান খুঁজছে নেটিজেনরা
এরপরই এর বিছনে বিজ্ঞান ও কুসষ্কারের বেড়াজাল দেখিয়ে আড়াআড়ি বিভক্ত হয়ে যায় ইন্টারনেট দুনিয়া। এই প্রসঙ্গে সম্প্রতি বেদান্তিকা নামে এক মহিলাকে ইন্সটাগ্রাম ও টুইটারে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। যেখানে বিকেল পাঁচটায় করোনা ঠেকাতে ঘন্টা বাজানো ও তালি দেওয়ার পিছনে যুক্তি দিতে দেখা যায় তাকে।
|
তালি দিয়ে করোনা তাড়ানোর পিছনে যুক্তি দেন এই মহিলা
এর পিছনে প্রধানমন্ত্রী মোদী প্রধানত এনার্জি মেডিসিনের তত্ত্ব খাড়া করেন ওই মহিলা। তার মতে তালি দেওয়া, এবং এই ক্রিয়া দ্বারা সৃষ্ট শক্তি এবং কম্পনগুলি আমাদের আশেপাশে প্রচুর ভাইরাসকে হত্যা করে। তাই মন্দিরগুলি ঘন্টার ব্যবহার করা হয় বলে যুক্তি দেন তিনি। পরিষ্কার-পরিচ্ছন্নতা আধ্যাত্মিকতা এবং ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলেও ওই পোস্টে তুলে ধরেন তিনি।

মোদীর এই সিদ্ধান্তে হিন্দপত্ববাদী এজেন্ডা দেখছেন অনেকেই
যদিও করোনা ঠেকাতা জনতা কার্ফুর দিনে মোদীর ঘন্টা বাজানোর পরিকল্পনার পিছনে কোনও বৈজ্ঞানিক দৃষ্টিকোন খুঁজে পাচ্ছেন না কেউই। অনেক রাজনীতি বিদই এর পিছনে হিন্দুত্ববাদী রাজনীতির গোপন অ্যাজেন্ডা আছে বলে তোপ দাগেন মোদীর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications