প্রকাশ্য দিবালোকে গুলিকে করে খুন মহিলাকে, ৩ দিনে পাঁচজন খুন রাজধানী দিল্লিতে

প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির শালিমার বাগ এলাকায়

রাজধানী দিল্লি যে মোটেও নিরাপদ নয় তার প্রমাণ মিলল আরও একবার। প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির শালিমার বাগ এলাকায়। কোনওমতে প্রাণে বেঁচেছেন প্রিয়া মেহরা নামে ওই মহিলার স্বামী ও শিশু।

প্রকাশ্য দিবালোকে গুলিকে করে খুন মহিলাকে, ৩ দিনে পাঁচজন খুন রাজধানী দিল্লিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাংলা সাহিব গুরুদ্বারা থেকে ওই পরিবার নিজেদের গাড়িতে ফিরছিলেন। রোহিণী জেলের কাছে আসতেই আরেকটি গাড়ি তাঁদের ওভারটেক করে সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে জনা কয়েক নেমে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পরপর দুটি গুলি বুকে লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়া মেহরার। অল্পের জন্য তাঁর স্বামী পঙ্কজ মেহরা ও তাঁদের সন্তানের গুলি লাগেনি।

দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটি পানশালা চালান পঙ্কজ মেহরা। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রকাশ্য দিবালোকে গুলিকে করে খুন মহিলাকে, ৩ দিনে পাঁচজন খুন রাজধানী দিল্লিতে

দিল্লিতে গত ৩ দিনে এই নিয়ে পঞ্চম খুনের ঘটনা ঘটল। এর আগে সোমবার দিল্লির উসমানপুরা ও কৃষ্ণানগর এলাকায় পৃথক দুটি ঘটনায় দুজনকে গুলি করে খুন করা হয়। তার আগে রবিবার রাতেও ব্রহ্মপুরী এলাকায় দুজনকে গুলি করে খুন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+