হরিয়ানা : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীয়ের গায়ে আগুন জ্বালিয়ে খুন করল স্বামী

হরিয়ানা : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীয়ের গায়ে আগুন জ্বালিয়ে খুন করল স্বামী
রেওয়াড়ি, ২ জুন : পারিবারিক অশান্তি থেকে কথাকাটাকাটি, আর তার জেরেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে স্ত্রীকে খুন করল স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার নয়া গাঁও জতনওয়ালা গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ইন্দর মানি। বয়স ৩৫ এর কাছাকাছি। স্বামীক সঙ্গে জতনওয়ালা গ্রামে থাকতেন। শুক্রবার বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে কথাকাটাকাটি চলে। পড়শিরা জানিয়েছেন, রমেশ শর্মার বাড়ি থেকে প্রচন্ড জোর চিৎকার চেঁচামিচির আওয়াজ আসছিল। স্বামী-স্ত্রী দুজনেরই চেঁচাচ্ছিলেন। তবে ছিক কী নিয়ে চিৎকার হচ্ছিল তা স্পষ্ট করে জানাতে পারেননি কেউই। এর পর কথাকাটাকাটির জেরে রাগের মাথায় স্ত্রীয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় রমেশ। এর পর অবস্থা বেগতিক দেখে, সেখান থেকে পালিয়ে যায় সে। প্রতিবেশীরাই আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায়, ইন্দর মানিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্দর মানির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় চিকিৎসকরা তাঁকে রোহতকের পিজিআইএমএস-এ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানেই ইন্দর মানির চিকিৎসা চলছিল। কিন্তু শনিবার রাতে মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইন্দর মানির প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁর স্বামী রমেশ শর্মার সঙ্গে প্রায় দিনই ইন্দর মানির অশান্তি চলত। রোজ ওঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামিচির আওয়াজ আসত। কখনও কখনও ইন্দর মানিকে তাঁর স্বামী রমেশ শর্মা মারধরও করত।

পুলিশসূত্রে জানানো হয়েছে, ইন্দর মানির স্বামী রমেশ শর্মা ও দেওর ওম প্রকাশ শর্মার নামে খুনের মামলা দায়ের করা হয়েছে। মৃতার ভাই ওম প্রকাশ শর্মা ঝাঁঝরা জেলার জাতওয়াড়া গ্রামের বাসিন্দা। তিনিই জামাইবাবু রমেশ শর্মার নামে অভিযোগ দায়ের করেছেন। রমেশ গা ঢাকা দিয়েছে। পুলিশ রমেশের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+