নিজের বক্স খাটে অন্য মহিলার দেহ! হাড় হিম করা ঘটনা গুরুগ্রামে

যে বক্স খাটে রাতে ঘুমোন, সেই খাট থেকেই উদ্ধার নিজের গাড়ির চালকের স্ত্রীর দেহ।

যে বক্স খাটে রাতে ঘুমোন, সেই খাট থেকেই উদ্ধার নিজের গাড়ির চালকের স্ত্রীর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের জল বিহারে, সেক্টর ৮৬-এ। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

নিজের বক্স খাটে অন্য মহিলার দেহ! হাড় হিম করা ঘটনা গুরুগ্রামে

নিজের চালকের হাতে ঘরের চাবি দিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন চা ব্যবসায়ী দীনেশ কুমার। ৫ দিন পর ফিরে আসেন তিনি। খানিকটা বিশ্রাম নিয়ে বেরিয়ে যান। রাতে ফেরার পর কটু গন্ধ তার নাকে আসে। প্রতিক্ষণে একটু একটু করে কটু গন্ধ বাড়ছিল। অবশেষে বক্স খাট খুলতে বাধ্য হন। বেরিয়ে আসে এক মহিলার দেহ। ওই ব্যক্তি জানিয়েছেন, প্রথমে মনে হয়েছিল ঘর বন্ধ থাকায় গন্ধ বের হচ্ছে। কিন্তু জানলা খুলে দেওয়ার পরও গন্ধ কমেনি। ফলে দেরি না করে খাট খুলে দেখেন। দেহ দেখার পরেই পুলিশে খবর দেন দীনেশ কুমার। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা যায় দেহটি দীনেশ কুমারের গাড়ির চালক রাজেশ কুমারের স্ত্রী ববিতার।

দিন কয়েক ধরে ববিতার খোঁজ না পেয়ে, বাপের বাড়ির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ববিতার বাবা পুলিশকে জানিয়েছেন, সন্দেহের বশেই এই খুনের ঘটনা। স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন, সন্দেহ করার স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হত। জানা গিয়েছে, স্ত্রীকে খুনের আগে সন্তানদের স্ত্রীর বাপের বাড়িতে রেখে এসেছিল রাজেশ ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+