দিল্লিতে চলন্ত ট্রেনে ডাকাতির পর মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ১

ফের দিল্লিতে লোকাল ট্রেনে ডাকাতির পরে মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল। শনিবার শাহদরা থেকে পুরনো দিল্লি রেল স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি, ২০ নভেম্বর : দিল্লি আছে দিল্লিতেই। দেশের রাজধানী হলেও এখানকার নিরাপত্তা নিয়ে প্রতিমুহূর্তের সংশয় যেন শেষ হওয়ার নয়। ফের দিল্লিতে লোকাল ট্রেনে ডাকাতির পরে মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটল। শনিবার শাহদরা থেকে পুরনো দিল্লি রেল স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। [দিল্লিতে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ ৭ জনের]

জানা গিয়েছে, মহিলা কামরায় মোট ৫ জন মহিলা ছিলেন। শাহদরা স্টেশন এলে চারজন মহিলা নেমে যান। এরপর ট্রেন চলতে শুরু করলে তিনজন দুর্বৃত্ত চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরমধ্যে ২ জন ডাকাতি, লুঠপাট করে পালিয়ে গেলেও তৃতীয় অভিযুক্ত মহিলাকে মারধর ও ধর্ষণ করে বলে অভিযোগ। [গণধর্ষিতাকে পুলিশের প্রশ্ন, 'কে আপনাকে সবচেয়ে খুশি করেছে'!]

দিল্লিতে চলন্ত ট্রেনে ডাকাতির পর মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ১

ওই ট্রেনে দুজন পুলিশ কনস্টেবল ছিলেন। তারাই ঘটনাটি প্রত্যক্ষ করেন। মহিলা প্রতিরোধের চেষ্টা করছিলেন বলে তারা জানান। ট্রেন পুরনো দিল্লি স্টেশনে পৌঁছলে শাহবাজ (২৫) নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। অন্যদিকে মহিলাকেও উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। [টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা]

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিগৃহীতা মহিলার বাড়ি বিহারে। তিনি পারিবারিক এক অনুষ্ঠান উপলক্ষ্যে দিল্লি এসেছিলেন। [একই ধর্ষকদের হাতে তিন বছর পর ফের গণধর্ষিতা দলিত যুবতী]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+