সমাধিস্থ করার ১৮দিন পর পরিবারের কাছে ফিরে এলেন করোনায় সুস্থ হয়ে ওঠা বৃদ্ধা

সমাধিস্থ করার ১৮দিন পর পরিবারের কাছে ফিরে এলেন করোনায় সুস্থ হয়ে ওঠা বৃদ্ধা

‌করোনায় মৃত মহিলার শেষকৃত্য করার ১৮ দিন পর পরিবারের কাছে ফিরে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায়। জানা গিয়েছে, গত ১৫ মে বিজয়ওয়াড়া হাসপাতালে মারা যান গিরিজাম্মা। তাঁর প্লাস্টিকে মোড়ানো দেহ সমাধিস্থ করা হয়। প্রায় ১৫ দিন পর ১ জুন তাঁর পরিবার গিরিজাম্মার স্মৃতির উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তার পরের দিনই পরিবার ও গ্রামবাসীকে অবাক করে দিয়ে ৭০ বছরের মহিলা বাড়ি ফিরে আসেন।

সমাধিস্থ করার ১৮দিন পর পরিবারের কাছে ফিরে এলেন করোনায় সুস্থ হয়ে ওঠা বৃদ্ধা


অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণা জেলার জগ্গাইয়াপেট মণ্ডলের ক্রিস্টিয়ানপেট গ্রামে। বৃদ্ধ ওই মহিলা কোভিড চিকিৎসার জন্য গত ১২ মে থেকে ভর্তি ছিলেন বিজয়ওয়াড়ার সরকারি জেনারেল হাসপাতালে। তাঁর স্বামী তাঁকে নিয়মিত দেখতে আসতেন। তবে ১৫ মে তিনি তাঁর স্ত্রীকে কোভিড ওয়ার্ডে দেখতে পাননি। অন্যান্য ওয়ার্ডেও তিনি তাঁর স্ত্রীর খোঁজ করেন কিন্তু দেখতে কোথাও খুঁজে পান না। এরপরই তাঁকে নার্সরা জানান যে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। হাসপাতালের মর্গ থেকে গিরিজাম্মার স্বামীর হাতে প্যাকেটে জড়ানো এক বৃদ্ধ মহিলার দেহ তুলে দেওয়া হয়। স্ত্রীর শোকে কাতর ওই ব্যক্তি তাঁর গ্রামে নিয়ে যান দেহটিকে এবং ওইদিনই তাঁর শেষকৃত্য করেন।

কয়েকদিন পর ২৩ মে ওই পরিবারের কাছে খবর আসে যে তাঁদের ৩৫ বছরের ছেলে মুত্তালা রমেশ খাম্মান জেলার হাসপাতালে কোভিডে মারা গিয়েছেন। শোকে পাথর পরিবার ছেলের শেষকৃত্য করে এবং ১ জুন মা ও ছেলে উভয়েরই স্মৃতির উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এরপরের দিনই বাড়ি ফিরে আসেন গাদ্দায়া।

শ্রীমতী গিরিজাম্মা খুবই দুঃখ ও হতাশ হন যে তাঁর সুস্থ হওয়ার পর কেউ তাঁকে নিতে আসেনি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বাড়ি ফিরে যাওয়ার জন্য তাঁকে ৩ হাজার টাকা দেয়। তাঁর পরিবার ও গ্রামবাসী জানিয়েছেন যে কোভিড সংক্রমণের আতঙ্কে তাঁরা প্লাস্টিকে মোড়ানো দেহ একবারের জন্য দেখেননি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজয়ওয়াড়া হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির কোনও মামলা দায়ের করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+