নাতনিকে বাঁচাতে নিজেকে ধর্ষকের হাতে সঁপে দিয়ে মান খোয়ালেন ঠাকুমা

নাতনির মান বাঁচাতে নিজেকে ধর্ষকের হাতে সঁপে দিলেন ঠাকুমা। ৯ বছরের বালিকাকে ছেড়ে ৬৫ বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে ধর্ষিত হতে হল।

নাতনির মান বাঁচাতে নিজেকে ধর্ষকের হাতে সঁপে দিলেন ঠাকুমা। ৯ বছরের বালিকাকে ছেড়ে ৬৫ বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে ধর্ষিত হতে হল। ঘটনাটি ঘটেছে বুধবার পঞ্জাবের অমৃতসরে।

নাতনিকে বাঁচাতে নিজেকে ধর্ষকের হাতে সঁপে দিয়ে মান খোয়ালেন ঠাকুমা

রিপোর্ট অনুযায়ী, বৃদ্ধা মহিলা এই রাজ্যের বাসিন্দা নন। তিনি আত্মীয়র বাড়িতে এসেছিলেন। সেদিন রাতে বাড়িতে চোর ঢুকে পড়ে। ঘরে কিছু মূল্যবান সামগ্রী না পেয়ে ৯ বছরের বালিকাকে ধর্ষণ করতে উদ্যত হয় সে। ঠাকুমা তা দেখে ঝাঁপিয়ে পড়ে নাতনিকে বাঁচালেও নিজেকে বাঁচাতে পারেননি।

অমৃতসরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার জগদীশ সিং ওয়ালিয়া জানিয়েছেন, চোর বাড়িতে মূল্যবান সামগ্রী না পেয়ে বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে পালিয়ে গিয়েছে। চোর ৯ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ৯ বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। শুধু ধর্ষণ নয়, প্রাণে মারার হুমকিও চোর দিয়েছে বলে অভিযোগ করেছেন নিগৃহীতা বৃদ্ধা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+