বিয়ের পিঁড়িতে বসার আগের দিন তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ যুবতীকে
বিয়ের আগের দিন ভোরে গণধর্ষণের শিকার হতে হল এক অষ্টাদশী তরুণীকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার মুপ্পাবরম গ্রামে।
বিয়ের পিঁড়িতে বসার আগের দিন ভোরে গণধর্ষণের শিকার হতে হল এক অষ্টাদশী তরুণীকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার মুপ্পাবরম গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ২৯ মে যুবতীর বিয়ে হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন রবিবার ভোরে শৌচকর্ম করতে ওঠে যুবতী। বাড়িতে কোনও শৌচাগার না থাকায় ক্ষেতের মধ্যে যেতে হতো।

সেইদিকে যেতে গেলে সত্যনারায়ণ নামে এক যুবক ও তার বন্ধুরা যুবতীর পথ আটকে দাঁড়ায় ও আখের ক্ষেতে নিয়ে নিয়ে গণধর্ষণ করে। যুবতী সংজ্ঞা হারালে দুষ্কৃতীরা সকলে মিলে চম্পট দেয়।
এদিকে যুবতীকে খুঁজে না পেয়ে পরিবারের লোক তল্লাশি শুরু করে। গ্রামের কোথাও খুঁজে না পেয়ে শেষে ক্ষেতের মধ্যে সংজ্ঞাহীন মেয়ের খোঁজ পাওয়া যায়। বাড়িতে এনে মেয়ের চিকিৎসা শুরু হয়।
অন্যদিকে পাত্রপক্ষ গোটা ঘটনা জানতে পেরেই বিয়ে ভেস্তে দিয়েছে। মেয়েটির পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানোর পর ধর্ষকদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।












Click it and Unblock the Notifications