মাথায় বন্দুক ঠেকিয়ে বৌদিকে ধর্ষণ দেওরের, উত্তরপ্রদেশ থমকে একই জায়গায়

ফের একবার উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা সামনে এল। এবার বৌদিকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করল এক যুবক।

ধর্ষণের মতো ঘটনা থামাতে কেন্দ্র সরকার যত কড়া আইনই আনুক না কেন, সামাজিক মূল্যবোধের জায়গা যতদিন না পুনরুদ্ধার হচ্ছে, ততদিন কড়া আইন করে কতদূর এই ব্যাধির হাত থেকে সুরাহা মিলবে তা বোধহয় ঈশ্বরই জানেন। ফের একবার উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা সামনে এল।

মাথায় বন্দুক ঠেকিয়ে বৌদিকে ধর্ষণ দেওরের, উত্তরপ্রদেশ থমকে একই জায়গায়

এবার বৌদিকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করল এক যুবক। পুলিশ জানিয়েছে, মুজফফরনগরে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। নিগৃহীত মহিলার স্বামী সন্ধ্যায় বেরিয়ে ওষুধ আনতে গিয়েছিলেন। সেইসময় বাড়ি ফাঁকা পেয়ে মহিলাকে জোর করে আটকে তারপরে ধর্ষণ করা হয়।

মহিলার বয়ান অনুযায়ী ভোপা পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত যুবক মহিলাকে হুমকি দেয়, এই ঘটনা কাউকে জানালে তার ফল মারাত্মক হবে। যদিও মহিলা চুপ করে থাকেননি। তিনি ঘটনার পরে পুলিশে অভিযোগ করেছেন। তাঁকে শারীরিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ অভিযোগ পেয়েই অভিযুক্তের খোঁজে নেমে পড়ে। তবে ততক্ষণে সে গা ঢাকা দিয়েছে। অভিযুক্ত দেওরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলেও পুলিশ দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+