ট্রেন থেকে মহিলাকে ঠেলে ফেলল টিকিট পরীক্ষক, পুত্রের সামনেই ছিন্নভিন্ন

ট্রেন
জলগাঁও, ২৯ মে: মদ্যপ টিকিট পরীক্ষক ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিল এক মহিলাকে। ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। তার জেরে ক্ষুব্ধ যাত্রীরা উত্তম-মধ্যম দিয়ে ওই টিকিট পরীক্ষককে তুলে দেন রেল পুলিশের হাতে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের জলগাঁওয়ে।

রেল সূত্রে খবর, উজ্জ্বলা পাণ্ডে (৩৮) নামে এক মহিলা তাঁর দশ বছরের ছেলেকে নিয়ে স্টেশনে এসেছিলেন ট্রেন ধরবেন বলে। তাঁর কাছে ছিল সাধারণ টিকিট। কিন্তু তিনি উঠে পড়েন ১৩২০২ লোকমান্য তিলক টার্মিনাস-রাজেন্দ্রনগর পাটনা এক্সপ্রেসের বাতানুকূল কামরায়। টিকিট পরীক্ষক সম্পৎ সালুঁখে তাঁকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় ট্রেন ছেড়ে দেয়। ওই মহিলা কাতর কণ্ঠে অনুরোধ করেন, পরের স্টেশনে নেমে যাবেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি ওই টিকিট পরীক্ষক। সম্পৎ সালুঁখে দরজার কাছে দাঁড়িয়ে ওই মহিলাকে ধাক্কায় দিতে ধাকায় এক সময় তিনি বাইরে পড়ে যান। চলন্ত ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় শরীর।

এই ঘটনা দেখে ওই মহিলার শিশুসন্তান চিৎকার করে ওঠে। জড়ো হয়ে যান যাত্রীরা। ভয়ে ওই টিকিট পরীক্ষক প্যান্ট্রিকারে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু যাত্রীরা পিছু ধাওয়া করে তাকে বের করে আনে সেখান থেকে। চলে চড়থাপ্পড়, লাথি। তার পর তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। অভিযোগ, ওই টিটিই মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ গ্রেফতার করেছে ওই টিকিট পরীক্ষককে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা এখনও সেই বীভৎস দৃশ্যের কথা ভুলতে পারছেন না। ওই মহিলা প্ল্যাটফর্ম আর ট্রেনের চাকার মাঝখানে গুঁজরে পড়েন। শরীরের ওপর দিয়ে একের পর এক চাকা চলে যায়। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন যাত্রী সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+