Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একই রানওয়েতে ২টি বিমান! মহিলা পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল বাগডোগরার ফ্লাইট

বড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লি বিমানবন্দরে। গতকাল রাতে। মহিলা পাইলটের তৎপরতায় দুটি ভিস্তারা বিমানের সংঘর্ষ এড়ানো গিয়েছে। তার মধ্যে একটি বিমান ছিল দিল্লি থেকে বাগডোগরাগামী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা যাচ্ছে, যে এয়ার ট্রাফিক কনট্রোলার থাকাকালীন এই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

 বড় দুর্ঘটনা থেকে বাঁচল বাগডোগরার ফ্লাইট

জানা গিয়েছে, ভিস্তারা এ৩২০ বিমান আমেদাবাদ থেকে দিল্লিতে অবতরণ করেছিল। একই সময়ে দিল্লি থেকে বাগডোগরা উড়ে যাওয়ার কথা ছিল ভিস্তারার অপর একটি বিমানের। আমেদাবাদ থেকে আসা বিমানটি ২৯এল রানওয়েতে অবতরণ করে। সেটিকে ২৯আর রানওয়ে ক্রস করে যাওয়ার সবুজ সঙ্কেত দিয়েছিলেন টাওয়ার কনট্রোলার।

ঘটনাটি রাত সাড়ে ৮টার কিছু আগের। ওই সময় ২৯আর রানওয়ে ধরে দিল্লি-বাগডোগরা ফ্লাইটকে টেক-অফ করার অনুমতিও দেওয়া হয়। দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিমানটি যখন প্রস্তুত, তখন ল্যান্ড করা বিমানের মহিলা পাইলট লক্ষ্য করেন অপর বিমানটি টেক-অফের জন্য তৈরি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজরে আনেন।

 বড় দুর্ঘটনা থেকে বাঁচল বাগডোগরার ফ্লাইট

এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ পেয়ে বাগডোগরাগামী বিমানটি থামানো হয়। সংবাদসংস্থা এএনআইকে এক আধিকারিক বলেন, একই সময়ে দুটি বিমানকে একই রানওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এটিসি অফিসার ভিস্তারা ফ্লাইটকে টেক-অফ করতে বারণ করেন।

অ্যাকটিভ রানওয়ে থেকে দিল্লি-বাগডোগরা বিমানটিকে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়। তবে বিমানবন্দরের আধিকারিকরা নিশ্চিত, বিমানটি টেক-অফ করতে গেলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কোনও রানওয়েতে একটি বিমান না নামা অবধি অন্য বিমানকে টেক-অফের অনুমতি দেওয়া হয় না। ফলে এখানে গাফিলতি রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+