বেঙ্গালুরু বিমানবন্দরে মহিলা যাত্রীকে জামা খুলিয়ে তল্লাশি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন সেই লজ্জাজনক অভিজ্ঞতার
বেঙ্গালুরু বিমানবন্দরে মহিলা যাত্রীকে জামা খুলিয়ে তল্লাশি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন সেই লজ্জাজনক অভিজ্ঞতার
বেঙ্গালুরু বিমানবন্দরে তল্লাশির জন্য জামা খুলতে বাধ্য করা হল মহিলা যাত্রীকে। টুইটারে এই কথা জানিয়েছেন মহিলা যাত্রী কৃষাণী গাধভি। যদিও পুরো ঘটনা তিনি স্বীকার করেননি। তিনি টুইটারে অভিযোগ করেছেন নিরাপত্তারক্ষীরা তাঁকে শার্ট খুলতে বাধ্য করেছিলেন। কিন্তু কেন নিরাপত্তারক্ষীরা তাঁকে এটা করতে বলেন সেটা বিস্তারিত ভাবে লেখেননি অভিযোগকারীনী।

পেশায় মিউজিশিয়ান কৃষাণী গাধভি। টুইটার প্রোফাইলে সেটাই উল্লেখ করা রয়েছে। টুইটারে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে তিনি অভিযোগ করেছেন, সিকিউরিটি চেকিংয়ের সময় তাঁকে শার্ট খুলতে বাধ্য করে নিরাপত্তারক্ষীরা। এভাবে জামা খুলতে কোনও মহিলাই স্বচ্ছন্দ বোধ করবেন না বলে জানিয়েছেন তিনি। আর বিমানবন্দরে হঠাৎ করে একজন মহিলাকে কেন জামা খুলতে বলা হবে তা নিয়েও সোশ্যাল মিিডয়ায় প্রশ্ন তুলেছেন তিিন। প্রসঙ্গত উল্লেখ্য বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ।
কৃষাণী গাধভির এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষও। তারা রীতিমত তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সিআইএসএফ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকেন। এবং পুরো ঘটনাটি নিয়ে সিআইএসএফের উচ্চ পদস্থ আধিকারীকদের জানানো হবে। এবং এয়ারপোর্ট অথরিটিও এই নিয়ে তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তিনি।
বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা সিকিউরিটি চেকিংয়ের সময়ে প্রায়ই যাত্রীদের জুতো, বেল্ট খুলতে বলেন। এমনকী ল্যাপটপ, চার্জারও বের দেখাতে বলেন। এই নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বচসা হয়। কিন্তু জামা খুলে কাউকে চেকিং করার ঘটনা খুব কমই জানা গিয়েছে। বিশেষ করে মহিলা যাত্রীদের এই রকমের সিকিউরিটি চেকিং কখনও করা হয়না। বেঙ্গালুুরু বিমানবন্দরের এই ঘটনা সত্যিই চিন্তায় ফেলেছে যাত্রীদের।












Click it and Unblock the Notifications