অসুস্থ ড্রাইভারের চিকিৎসা করাতে ১০ কিলোমিটার বাস চালিয়ে নিয়ে এলেন মহিলা
বাসের ড্রাইভার হঠাৎ করেই স্নায়ুরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাও চলন্ত বাস। যে কোনও মুহূর্তে ঘটতে পারত বড় দুর্ঘটনা। দ্রুত এগিয়ে আসেন এক মহিলা। বাস চালিয়ে নিয়ে যান প্রায় ১০ কিলোমিটার। তাঁর সাহসের জন্যই সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় ড্রাইভারের।

জানা গিয়েছে ওই মহিলার নাম যোগীতা সাতভ। ওয়াঘোলির মহিলা বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মোরাচি চিঞ্চোলিতে। সেখানে তাঁরা একদিন ছিলেন। আট জানুয়ারি তাঁরা সেখান থেকে ফিরছিলেন বাসে চড়ে। বাস চালাচ্ছিলেন বছর চল্লিশের এক ব্যক্তি। কিছুদূর যাওয়ার পরেই আচমকাই তাঁর স্নায়ুর সমস্যা দেখা দেয়। যিনি এই বাস যাত্রার দায়িত্বে ছিলেন তাঁর প্রথম নজরে ড্রাইভারের শারীরিক পরিস্থিতি। ড্রাইভারকে দ্রুত বলেন বাসের স্টিয়ারিং ছাড়তে।
বাস কোনওরকমে থামান তিনি। তারপরেই মারাত্মক সমস্যা শুরু হয়। পিকনিকে গিয়েছিলেন একদল মহিলা। তাঁরা ড্রাইভারের ওই পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান। এই সময়েই এগিয়ে আসেন যোগীতা নামের ওই মহিলা। তিনি গাড়ি চালাতে জানতেন। কিন্তু চার চাকা গাড়ি চালানো আর বড় বাস চালানো আর এক ব্যাপার কিন্তু তিনি সাহস করে তিনি ড্রাইভারের সিটে বসে বাস চালাতে শুরু করেন।
শেষে ১০ কিলোমিটার রাস্তা পুরো বাস চালিয়ে আসেন ওই মহিলা। গানেগাঁও খালসাতে গিয়ে ড্রাইভারের চিকিৎসা শুরু হয়। এরপর বাস স্টিয়ারিংয়ের দায়িত্ব নেন অন্য এক ড্রাইভার। তিনি ওই মহিলাদের ওয়াঘোলিতে পৌঁছে দেন।












Click it and Unblock the Notifications