টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল মহিলা অফিসারকে, বিহারে অবাধ মাফিয়া রাজ
আইনশৃঙ্খলা ইস্যুতে বারবার প্রশ্নের মুখে পড়েছে বিহার। বাড়ছে বালি মাফিয়াদের দাপট। আর এর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা। সরকারি মহিলা আধিকারিককে পেটানোর অভিযোগ। এমনকি প্রাণ বাঁচাতে ওই মহিলা পালানোর চেষ্টা করলেও রক্ষা পাননি। একেবারে ফেলে পেটানো হয় বলে অভিযোগ। '
এমনকি এই ঘটনায় রেহাই পাননি পুলিশ কর্মীরাও। তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি পাটনা জেলাতে। ঘটনার খবর পেতেই বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে কার্যত স্তম্ভিত সমাজ। প্রশ্ন উঠছে রাজ্যের আইন শাসন। যেখানে একজন মহিলা আধিকারিক নিরাপদ নন। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাণে বাঁচতে কীভাবে মহিলা আধিকারিক ছুটছেন। আর পিছনে ছুটছেন বালি মাফিয়ারা।
একেবারে পেছন থেকে লাঠিসোটা ও রড নিয়ে ছুটতে দেখা যাচ্ছে। এমনকি রাস্তার মাঝখান পর্যন্ত তাঁরা চলে গিয়েছে। কিন্তু কিছুটা ছুটলেও একটা সময় পড়ে যান ওই মহিলা। কিন্তু এরপরেও ওই মহিলা ছাড়া হচ্ছে না । যদিও সেই সময় কিছু মানুষ এগিয়ে আসে ওই মহিলাকে উদ্ধার করতে। কিন্তু ব্যর্থ হয়।
প্রকাশিত খবর অনুযায়ী, বিহটা থানা এলাকার বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায় পুলিশ ও খনি দফতরের আধিকারিকরা। একের পর এক ওভারলোড থাকা বালির লড়াইগুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছিল। আর সেই সময়ে হঠাত তাঁদের উপর আক্রমণ হয় বলে অভিযোগ।
আর এই হামলায় পাটনার খনি দফতরের আধিকারিকরা গুরুতর ভাবে আহত হয়েছেন। এমনকি ওই মহিলা আধিকারিকের অবস্থাও বেশ গুরুতর বলে জানা গিয়েছে। তবে ঘটনার পরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।
এই ঘটনার পরেই দানাপুরের এক পুলিশ আধিকারিক জানান, খনি বিভাগের আধিকারিকদের উপর এই হামলা করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
#WATCH | Bihar: Woman officer from mining department dragged, attacked by people allegedly involved in illegal sand mining in Bihta town in Patna district.
— ANI (@ANI) April 17, 2023
(Note: Abusive language; viral video confirmed by police)
44 people arrested, 3 FIRs filed while raids underway to arrest… pic.twitter.com/EtKW1oedG3
তবে ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে বলেই খবর। অন্যদিকে তিনটিম এফআইআর দায়ের করা হয়েছে। আর সেই ভিত্তিতেই তদন্ত চলেছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আইন শৃঙ্খলা ইস্যুতে কড়া ভাষায় নীতীশ সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications