ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে গেল মহিলার, তারপর যা হল
মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন এক মহিলা যাত্রী। ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে যায় মহিলার। প্ল্যাটফর্ম এবং কামরার মধ্যে থাকা অংশে পা ঢুকে যায় ওই মহিলার।
মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন এক মহিলা যাত্রী। ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে যায় মহিলার। প্ল্যাটফর্ম এবং কামরার মধ্যে থাকা অংশে পা ঢুকে যায় ওই মহিলার। শেষ সময়ে এক আরপিএফ কর্মীর উপস্থিত বুদ্ধির জেরে প্রাণ বাঁচে ওই মহিলার।

ট্রেনটা সবে ছেড়ে ছিল মুম্বই সেন্ট্রাল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাড়া থাকায় তাড়াতাড়িই ট্রেনে উঠতে যান এক মহিলা। সেই সময় হাত ফসকে গিয়ে একেবারে স্টেশন এবং বগির মধ্যে থাকা ফাঁকা অংশে পা ঢুকে যায় ওই মহিলার। সেই সময় সামনেই ছিলেন এক আরপিএফ কর্মী এবং বেশ কয়েকজন যাত্রী। তাঁরাই ওই মহিলার হাত ধরেন এবং টেনে বের করেন।
ছবিতে দেখা যাচ্ছে বেরিয়ে যাওয়া ট্রেনের একপ্রান্তের দিকে বহু মানুষ ছুটে যাচ্ছেন। একইসঙ্গে দেখা যাচ্ছে এক আরপিএফ কর্মী এবং বেশ কয়েকজন সাধারণ মানুষ এক মহিলাকে বাঁচানোর চেষ্টা করছেন। চেঁচামেচির জেরে একসময় ট্রেনটি থেমে যায় এবং মহিলাকে বের করা হয়।
এর আগেও মুম্বইয়ে একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ২০১৬-তে বোরিভালি স্টেশনে ৫২ বছরের এক মহিলার পা একইভাবে ট্রেন ও স্টেশনের মাঝে ঢুকে গিয়েছিল। লোকো পাইলট এবং সাধারণ মানুষের চেষ্টায় ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয়েছিল।












Click it and Unblock the Notifications