মুজাফ্ফরনগর শিবিরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

মাস দুয়েক আগে মুজাফ্ফরনগরে দাঙ্গায় ঘরছাড়া মানুষদের জন্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরেও ওই দুই যুবক ধর্যণ করে বলে জানিয়েছেন ওই তরুণী। দাঙ্গায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে ফগুনা অন্যতম।
ধর্ষিতা তরুনীর বাবা পুলিশের কাছে জানিয়েছেন, যজ্ঞখেরি গ্রামের শিবির থেকে ছোট বোনের সঙ্গে বেরিয়ে মাঠের দিকে যান ওই তরুণী। সেখানেই ওই দুই যুবক ঙামলা চালায় তরুণীর উপর।
পুলিশসূত্রের খবর, ধৃত দুই যুবক সুনীল ও সচিন ফগুনা গ্রামের বাসিন্দা। এই গ্রামে আগে ওই তরুণী পরিবারের সঙ্গে থাকত। দাঙ্গার পরে তাদের পরিবারকে এই এলাকা থেকে বিতাড়িত করা হয়। ওই তরুণীর ছোট বোনের কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ওই দুই যুবককে হাতে নাতে ধরে ফেলেন তারা।
তরুণীর বয়ানের ভিত্তিতেই পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছে। তরুণীর কথায় ওই দুই যুবককে আগে থেকেই চিনতেন তিনি। কিন্তু এর আগে কোনওদিনও ওই দুজন তাকে কোনওভাবে বিরক্ত করেনি বলেও জানিয়েছেন তিনি। ওই তরুণী বিবাহিত বলেই জানিয়েছে পুলিশ। তবে, শিবিরে তিনি দুই বোন ও বাবার সাথেই থাকতেন।












Click it and Unblock the Notifications