দিল্লির রাজপথে থিম ‘অর্ধেক আকাশ’, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তির উত্থান

দিল্লির রাজপথে দেখা দিল ‘অর্ধেক আকাশ’। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মুখ তাঁরাই। তাঁরাই দেশের নারী শক্তির উত্থানের মূল থিম হয়ে উঠল।

দিল্লির রাজপথে দেখা দিল 'অর্ধেক আকাশ'। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মুখ তাঁরাই। তাঁরাই দেশের নারী শক্তির উত্থানের মূল থিম হয়ে উঠল। অসম রাইফেলস থেকে শুরু করে সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজে সামনের সারিতে রাখা হল মহিলাদের। তাঁরাই মুখ। তাঁরাই নেতৃত্বে। বাইক নিয়েও কসরৎ দেখালেন এক মহিলা সেনা অফিসার।

দিল্লির রাজপথে থিম ‘অর্ধেক আকাশ’, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তির উত্থান

মূল কথা দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবসে মূল থিম হয়ে উঠল নারীশক্তির উত্থান। সেনা কুচকাওয়াজের নেতৃত্বে তাই অসম রাইফেলসের মহিলারা। সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজেও সামনের সারিতে রাখা হল মহিলাদের। এদিন একে একে স্থল, জল, বায়ু-সহ ভারতের সামরিক শক্তির প্রদর্শন হল।

এদিন যেমন মহিলাদের সামনে রাখা হয়েছিল কুচকাওয়াজে, তেমনই জাতির জনক মহাত্মা গান্ধীও বিশেষ গুরুত্ব পেয়েছেন এবার। এবার মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষেও দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভালো সম্পর্ক ছিল গান্ধীজির। সেই কারণেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সস্ত্রীক ভারতের এসেছেন প্রথম রাষ্ট্রপতি হিসেবে।

দিল্লির রাজপথে থিম ‘অর্ধেক আকাশ’, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নারী শক্তির উত্থান

এদিন নিরাপত্তার বেষ্টনী নিশ্ছিদ্র করে কুচকাওয়াজ হয়েছে দিল্লির রাজপথে। মোতায়েন ছিল ২৫ হাজার পুলিশকর্মী, ৪০০ মেটাল ডিটেক্টর রাখা হয়েছিল। ২৫ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার সকালে অমর জওয়ান জ্যোতিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শুরু হয় কুচকাওয়াজ। ভারতের কৃষ্টি-সংস্কৃতি উঠে আসে রাজধানীর রাজপথে। রেল-সহ কেন্দ্র ও রাজ্যগুলির মোট ২০টি ট্যাবলোর প্রদর্শন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+