রাহুলকে চুম্বন মহিলার! মোদীর রাজ্যে কংগ্রেস সভাপতিকে ঘিরে ভিডিও ভাইরাল
এদিন মোদীর এলাকায় গিয়ে খবরের শিরোনাম কেড়ে নিলেন রাহুল গান্ধী। বিজেপির পোক্ত দূর্গ গুজরাতের ভালাসাদে কংগ্রেসের সভামঞ্চে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল।
এদিন মোদীর এলাকায় গিয়ে খবরের শিরোনাম কেড়ে নিলেন রাহুল গান্ধী। বিজেপির পোক্ত দূর্গ গুজরাতের ভালাসাদে কংগ্রেসের সভামঞ্চে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। সেই বিষয়টি যেমন খবরের শিরোনাম কাড়ছে, তেমনই শিরোনাম কেড়েছে মঞ্চে এক মহিলার কীর্তি। প্রসঙ্গত, সংসদে রাহুলের চোখের চাউনি কাণ্ডের পর মহিলার এই চুম্বনের ঘটনা রীতিমত আলোচনা কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে।

এক ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা মঞ্চে উঠে রাহুল গান্ধীকে সংবর্ধনা জানিয়েই তাঁর গালে চুম্বন করেন। গোলাপী শাড়ি পরিহিতা এই মহিলার এমন কাণ্ডে রীতিমত সরগরম রাজনৈতিক হাওয়া। মঞ্চে মহিলার এই কীর্তিতে খোদ কংগ্রেস সভাপতিও যে খানিকটা বিব্রত হয়ে পড়েন তা তাঁর মুখের অস্বস্তি প্রকাশেই খানিকটা বোঝা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে এই মহিলার পরিচিতি নিয়ে।
#WATCH A woman kisses Congress President Rahul Gandhi during a rally in Valsad, #Gujarat pic.twitter.com/RqIviTAvZ9
— ANI (@ANI) February 14, 2019
উল্লেখ্য, এর আগে এদিন আজমেঢে় রাজনৈতিক সভা করেন রাহুল গান্ধী। সেখানে তিনি মোহুল চোকসি, নীরব মোদী সম্পর্কে একাধিক ক্ষোভ উগড়ে দেন। কংগ্রেস সভাপতির অভিযোগ, নরেন্দ্র মোদী দেশের মানুষকে অপমান করছেন। মরে গেলেও গব্বর সিং ট্যাক্স আদায় করেন। তিনি বলেন, গোটা দেশ জানে চৌকিদার চোর হ্যায়।












Click it and Unblock the Notifications