প্রাণে বাঁচতে Rapido বাইক থেকে ঝাঁপ মহিলা! শিউরে ওঠার মতো ঘটনা ব্যাঙ্গালোরে
Bangalore Rapido Bike: চলতে থাকা র্যাপিডো বাইক থেকে ঝাঁপ মহিলার! ব্যাঙ্গালোরের বুকে চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি প্রকাশ্যে একটি ভিডিও এসেছে। আর সেখানেই চাঞ্চল্যকর ওই ভিডিও দেখা গিয়েছে। আর তা সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এক র্যাপিডো বাইক চালক পিছনে বসে থাকা এক মহিলার মোবাইল ছিনতাই করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই মহিলাকে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা ওই র্যাপিডো চালক করছিলেন বলেও অভিযোগ। আর রীতিমত আতঙ্কে ওই মহিলাকে চলন্ত বাইক থেকে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বাইক চালক ওটিপি দেখার বাহানাও ওই মহিলার ফোন ছিনিয়ে নেই। এরপর থেকে নানা ভাবে ওই মহিলাকে কুটুক্তি করছিল বলেও অভিযোগ। যদিও ইতিমধ্যে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার ভিডিও সামনে এসেছে।
সে রাজ্যের ডিসিপি লক্ষ্মী প্রসাদ জানিয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তবে প্রথমবারের জন্যে এমন ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্ত ওই বাইক চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলাকে হেনস্তা, অপহরণ সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। অভিযুক্ত ওই যুবকের নাম দীপক বলে জানা গিয়েছে।
পুলিশ জানাচ্ছে, গত ২১ এপ্রিল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ওই মহিলা ইন্দিরানগরের জন্য বাইক বুক করেছিলেন। সেই মতো র্যাপিডো বুকিং করেছিলেন। কিন্তু ওটিপি দেখার নামে ওই মোবাইল অভিযুক্ত র্যাপিড চালক ছিনিয়ে নেয় বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
#WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her & snatched her phone
— ANI (@ANI) April 26, 2023
On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP & started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2
এই ঘটনার পরেই র্যাপিডো বাইকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনার পরেই বাইক ট্যাক্সি সেবা সহ একাধিক পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাকে ডাকা হয়েছে সে রাজ্যের পুলিশের তরফে। কীভাবে যাত্রীদের সুরক্ষা আরও বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications