নেতার ধমকে কেঁদেই ফেললেন পুলিশ অফিসার! ঘটনায় চাঞ্চল্য

বিজেপি বিধায়কের ধমকে কেঁদে ফেললেন মহিলা পুলিশ অফিসার চারু নিগম।

বিজেপি বিধায়কের ধমকে কেঁদে ফেললেন মহিলা পুলিশ অফিসার চারু নিগম। ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের। উল্লেখ্য, এলাকায় কিছু মহিলা পুলিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন। তার প্রেক্ষিতেই ওই মহিলা পুলিশ অফিসারের সঙ্গে বচসায় লিপ্ত হন বিজেপি সাংসদ রাধামোহন আগরওয়াল।

নেতার ধমকে কেঁদেই ফেললেন পুলিশ অফিসার! ঘটনায় চাঞ্চল্য

জানা গিয়েছে, গোরক্ষপুরের কৈলহওয়া গ্রামে পুলিশ ও প্রশাসন মিলে অবৈধ মদের ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন একদল মহিলা। অভিযোগের জেরে পথ অবরোধ শুরু করেন তাঁরা। সেখানে পৌঁছে যান বিজেপির সাংসদ রাধামোহন দাস আগরওয়াল।

ঘটনাস্থলে আইপিএস চারু নিগম সঙ্গে বচসার জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। অভিযোগ , বচসার জেরে আইপিএস চারু নিগমকে আঙুল উঁচিয়ে 'তাঁর সীমা ছাড়াতে' বারন করেন ওই বিজেপি সাংসদ। এরপরই কেঁদে ফেলেন আইপিএস চারু নিগম। ঘটনার পর, ওই বিজেপি সাংসদ জানিয়েছেন যে তিনি কোনওভাবেই দুর্ব্যবহার করেননি ওই মহিলা অফিসারের সঙ্গে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+