জেলের মধ্যে বন্দি করে মহিলার নখ উপড়ে গণধর্ষণ! ৬ পুলিশ অফিসাররা কাঠগড়ায়

রাজস্থানের আরও এক নৃশংস ধর্ষণের ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে সেখানের রাজনীতি। আর এই ঘটনা ঘিরে সোমবার ভারতীয় জনতা পার্টির সদস্যরা রাজস্থান বিধানসভায় ব্যাপক হইচই শুরু করেন।

রাজস্থানের আরও এক নৃশংস ধর্ষণের ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে সেখানের রাজনীতি। আর এই ঘটনা ঘিরে সোমবার ভারতীয় জনতা পার্টির সদস্যরা রাজস্থান বিধানসভায় ব্যাপক হইচই শুরু করেন। পরে তাঁরা বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। ঘটনাস্থল রাজস্থানের চুরু।

জেলে মহিলাকে ধরে নিয়ে গিয়ে নখ উপড়ে গণধর্ষণ! ৬ পুলিশকর্মী কাঠগড়ায়

ঘটনায় ৬ জন পুলিশ অফিসারকে আটক করা হয়েছে বলে খবর। ঘটনার সূত্রপাত চুরুর এক জেলে। যেখানে এক দলিত ব্যক্তিতে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর সেই ব্যক্তি পুলিশ হেফাজতেই মারা যায়। ঘটনার কয়েকদিন বাদে ব্যক্তির বৌদিকে ধরে আনে পুলিশ। অভিযোগ, মহিলাকে আইন বিরুদ্ধভাবে ধরে রেখে জেলের মধ্যে তাঁকে দিনের পর দিন গণধর্ষণ চালানো হয়। এখানেই শেষ নয়, নৃশংস যৌন অত্যাচার চালানোর পর মহিলার হাত ও পায়ের আঙুল থেকে নখ উপড়ে ফেলা হয়।

ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে গোটা রাজস্থান। এক দলিত মহিলাকে এভাবে জেলে ধরে এনে তাঁকে ধর্ষণের ঘটনায় রীতিমতো উত্তাল গোটা রাজস্থান। ঘটনার জেরে ৬ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের আটকও করা হয়েছে। ধর্ষিতার দাবি, তাঁর দেওরকেও এই পুলিশ অফিসাররাই হেফজতে নিয়ে মারধর করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+