মোটা বউকে নিয়ে লজ্জা স্বামীর, বিচ্ছেদ চাইলেন স্ত্রী
মোটা তাই বউকে পছন্দ করেন না স্বামী। এই নিয়ে প্রবল অশান্তি বাড়িেত। স্ত্রীকে মারধর পর্যন্ত করেন স্বামী। বিচ্ছেদ চেয়ে শেষে আদালতের দ্বারস্থ হলেন বধূ।
মোটা তাই বউকে পছন্দ করেন না স্বামী। এই নিয়ে প্রবল অশান্তি বাড়িেত। স্ত্রীকে মারধর পর্যন্ত করেন স্বামী। বিচ্ছেদ চেয়ে শেষে আদালতের দ্বারস্থ হলেন বধূ। আদালতে নির্যাতিতা বধূ জানিয়েছেন বিয়ের পর থেকে এই অবস্থা ছিল না। কিন্তু মেরঠ থেকে গাজিয়াবাদে চাকরি নিয়ে আসার পর থেকেই স্বামী তাঁর প্রতি বিরূপ আচরণ করতে শুরু করেন। স্ত্রী মোটা হওয়ায় অকথ্য ভাষা গালিগালাজ এমনকী মারধরও করতে শুরু করেছিলেন পেশায় প্রযুক্তি ইঞ্জিনিয়ার তাঁর স্বামী।

২০১৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল। বধূ নিজে বিজনোরের বাসিন্দা আর তাঁর স্বামী মেরঠের বাসিন্দা। ২০১৬ সালে তাঁরা গাজিয়াবাদে ফ্ল্যাট কিনে চলে আসেন। তারপর থেকেই বদলে যায় স্বামীর আচরণ।
নির্যাতিতা বধূ অভিযোগ করেছেন তিনি মোটা হওয়ায় অকারণে তাঁর প্রতি বিরূপ আচরণ করতে শুরু করেন তাঁর স্বামী। অফিস পার্টি থেকে শুরু কোনও অনুষ্ঠানে তাঁকে নিয়ে যেতে চান না। তাঁর আরও অভিযোগ জোর করে মদ্যপান করানোর চেষ্টা করতেন স্বামী। তাতে রাজি না হলেই নির্যাতিতাকে মরধর করতে শুরু করেছিলেন স্বামী। তারপরেই বাধ্য হয়েই আদালতে বিচ্ছেদের আবেদন জানান তিনি।












Click it and Unblock the Notifications