ওষুধ কেনার জন্য ৩০ টাকা চাওয়ায় তিন তালাক দিলেন স্বামী

তিন তালাক আইনের পরেই একের পর এক তিন তালাকের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার অকুস্থল যোগীর রাজ্যের হাপুর। ওষুধ কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী। টাকার বদলে পেলেন তিন তালাক।

তিন তালাক আইনের পরেই একের পর এক তিন তালাকের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার অকুস্থল যোগীর রাজ্যের হাপুর। ওষুধ কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী। টাকার বদলে পেলেন তিন তালাক।

ওষুধ কেনার জন্য ৩০ টাকা চাওয়ায় তিন তালাক দিলেন স্বামী

নির্যাতিতার মা জানিয়েছেন, তাঁর মেয়ে কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। ওষুধ কেনার জন্য স্বামীর কাছে টাকা চেয়েছিল সে। এই নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরেই তাঁর মেয়েকে তিন তালাক দিয়ে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী বধূর দুই সন্তানকেও তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

হাপুরের ডিএসপি রাজেশ সিং জানিয়েছেন, বধূর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দিন কয়েক আগে তাঁকে তিন তালাক দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগে জানিয়েছেন তরুণী। আইন মেনেই মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গত ১ অগস্টে সংসদের দুই কক্ষে পাস হয়েছে তিন তালাক বিল বা মুসলিম মহিলাদের অধিকার রক্ষা আইন। তাতে আইনত নিষিদ্ধ তিন তালাকের সাজা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ সাজা ৩ বছরের জেল। তারপরেই তিন তালাকের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই রাজধানী দিল্লিতে তিন তালাক দেওয়ার অভিযোগ জমা পড়েছে পুলিসের কাছ। তারপরেই উত্তর প্রদেশের হাপুরের তিন তালাকের ঘটনা প্রকাশ্যে এলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+