থানা থেকে ফিরছিলেন , পথে চরম নির্যাতনের শিকার হলেন মহিলা
হায়দরাবাদে ফের ঘটল গণধর্ষণের ঘটনা। থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন মহিলা। ২৯ বছরের ওই মহিলাকে এক অটো চালক এবং তাঁর দুই বন্ধু মিলে ধর্ষণ করে বলে জানা গিয়েছে।
গত ১৩ জুলাই ঘটনাটি ঘটেছে। থানায় যাওয়ার জন্য একটি অটো বুক করেছিলেন মহিলা। গৃহহিংসায় পী়ড়িত হওয়ার অভিযোগ থানায় জানাতে যাচ্ছিলেন তিনি। থানায় অভিযোগ জানানোর পরে আবার সেই অটোতেই ফিরছিলেন তিনি। পথে অটো চালক এবং তাঁর দুই সহযোগী তাঁকে ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে থানা থেকে মহিলা অটোতে চাপার পর অটো চালক ঘুর পথে যাচ্ছিলেন এবং পথে তার দুই সহযোগীকেও অটোতে তুলে নেন তিনি। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তারা মহিলাকে অটোর মধ্যে মদ্যান করতে জোর করছিলেন। তারপরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তিনজনে মিলে ধর্ষণ করে বলে অভিযোগ।
ধর্ষণের পর মহিলাকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল তারা। কোনরকমে হাইওয়েতে উঠে এসে নির্যাতিতা মহিলা ১০০ ডায়াল করেন। এবং থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অটো চালককে গ্রেফতার করেছে। তবে তার দুই সহযোগী এখনও পলাতক।
তাঁদের সন্ধান চালানো হচ্ছে। কয়েক বছর আগেও হায়দরাবারে নারকীয় ধর্ষণের ঘটনা ঘটেছিল। এক পড়ুয়াকে ট্রাক চালক এবং তার সহযোগীরা ধর্ষণ করে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল। সেই ঘটনায় ধত চারজনকেই এনকাউন্টারে হত্যা করে পুলিশ। তার পরে আবার হায়দরাবাদে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলিশ কড়া পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications