পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই! এবার গণধর্ষণ মেদিনীপুরে

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার এখানকার জজ কোর্টের কাছে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ওই তরুণী। হঠাৎ মারুতি ভ্যানে চেপে হাজির হয় কয়েকজন যুবক। তাঁকে হাত ধরে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে। তরুণী চিৎকার করতে থাকেন। ছুটে আসেন পথচারীররা। কিন্তু, কিছু বুঝে ওঠার আগে গাড়িটি তরুণীকে তুলে নিয়ে চম্পট দেয়। টানা কয়েক ঘণ্টা চলে নারকীয় অত্যাচার। সন্ধেবেলা ওই তরুণীকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মেদিনীপুর শহরেরই একটি রাস্তা থেকে। জানা যায়, গণধর্ষণের পর দুর্বৃত্তরা তাঁকে ফেলে দিয়ে যায়। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতের নাম মঙ্গল দাস। ১৭ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। খবরটি প্রথমে চেপে দেওয়ার চেষ্টা হলেও শেষ পর্যন্ত ফাঁস হয়ে যাওয়ায় আবার আলোড়ন শুরু হয়েছে রাজ্য জুড়ে।












Click it and Unblock the Notifications