একই রাস্তায় পরপর দু'বার মহিলাকে গণধর্ষণ, চাঞ্চল্য বাণিজ্যনগরীতে

পরপর দু'বার একই রাস্তায় একই মহিলাকে গণধর্ষণ করা হল।

পরপর দু'বার একই রাস্তায় একই মহিলাকে গণধর্ষণ করা হল। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। একজন নাবালককে আটক করা হয়েছে।

একই রাস্তায় পরপর দুবার মহিলাকে গণধর্ষণ, চাঞ্চল্য বাণিজ্যনগরীতে

মহিলা এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তখনই তাকে নির্যাতন করা হয়। পুলিশ জানিয়েছে, মহিলা একজন বিধবা। রাত ১১টা ৩০ মিনিট নাগাদ তিনি ফিরছিলেন। সেইসময়ই এই ঘটনা ঘটে।

যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে তিনজনের বয়স ১৭, ১৯ ও ২১ বছর। মহিলাকে গাড়ির পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই নির্যাতন করা হয়।

ঘটনার পর মহিলা বাড়ি ফেরার চেষ্টা করলে একই রাস্তায় এক কিলোমিটার দূরে মহিলাকে আবার থামিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মহিলার মাথায়ও চোট লাগে।

গুরুতর অবস্থায় মহিলা বাড়িতে ফেরেন। পরের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তা জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে তিনজন নিজের দোষও স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+