চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগে ছত্তিশগড়ে গ্রেফতার বিজেপি নেতার ছেলে
ছত্তিশগড়, ১৭ অক্টোবর : মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ছত্তিশগড়ের স্থানীয় বিজেপি নেতার ছেলে। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মহাসামুন্দ জেলায়। বিজেপি নেতার ছেলে সহ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত বিজেপি নেতার ছেলে প্রিন্স সালুজাকে প্রথমে গ্রেফতার করে জিঞ্জাসাবাদ চালিয়ে দেবেন্দ্র এবং ফরিদ আলিকে গ্রেফতার করে পুলিশ। [জেল থেকে বেরিয়ে ১০ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করল ধর্ষণে অভিযুক্ত!]
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বুধবার নিগৃহীতা মহিলা বোনের সঙ্গে বাড়ির বাইরে বেড়িয়েছিলেন। সেই সময়ে ওই মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। চলন্ত গাড়ির মধ্যেই ওই মহিলার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ। যদি পুলিশের কাছে অভিযোগ জানায় তাহলে সোস্যাল মিডিয়ায় ধর্ষণের ভিডিও ফাঁস করে দেবে বলে নিগৃহীতা মহিলাকে হুমকিও দেয় অভিযুক্তরা। [যৌতুক না দেওয়ায় গণধর্ষণ করে 'আমার বাবা চোর' ট্যাটু করানো হল নববধূর কপালে!]

পরে ওই মহিলা অবশ্য সাহস করে থাানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরেই তৎপর হয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দেয়। অভিযুক্ত তিনজনকে আটক করার পাশাপাশি পুলিশ গাড়িটিকেও বাজেয়াপ্ত করেতে সক্ষম হয়েছে। [৩৩ জন পুরুষের দ্বারা গণধর্ষিতা তরুণী, টুইটারে ছবি আসতেই বিক্ষোভ ব্রাজিলে]
ধৃত বিজেপি নেতার ছেলে এবং বাকি দুই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। নিগৃহীতা মহিলার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। [পাশ জুভেনাইল জাস্টিস বিল : খুন-ধর্ষণে এবার ১৬-তেই সাবালক]












Click it and Unblock the Notifications