মোদীকে বিয়ে করতে চান, একমাস ধরে যন্তর-মন্তরে অভূতপূর্ব ধরনা মহিলার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করবেন বলে একমাস ধরে দিল্লির যন্তর-মন্তরে ধরনায় বসেছেন এক মহিলা।

দেশের প্রধানমন্ত্রীর প্রতি সকলেরই শ্রদ্ধা-ভক্তি রয়েছে। তবে ৬৭ বছর বয়সী নরেন্দ্র মোদীকে সরাসরি বিয়ের আকাঙ্খা নিয়ে ধরনা, তা ভাবা যায় না। বছর চল্লিশের এক মহিলা এমন কাণ্ডই ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করবেন বলে একমাস ধরে দিল্লির যন্তর-মন্তরে ধরনায় বসেছেন।

মোদীকে বিয়ে করতে চান, একমাস ধরে যন্তর-মন্তরে অভূতপূর্ব ধরনা

রাজস্থানের জয়পুরের বাসিন্দা ওম শান্তি শর্মা গত সেপ্টেম্বরের ৮ তারিখ থেকে ধরনায় বসেছেন। তিনি জানিয়েছেন, মানসিকভাবে তিনি একেবারে সুস্থ রয়েছেন। শান্তি মোদীজির সেবা করতে চান। কারণ এর আগে মোদীজি বলেছেন যে তিনি নিঃসঙ্গ ও তাঁর অনেক কাজ করতে হবে।

এর আগে একবার বিয়ে হয়েছে শান্তিদেবীর। তবে তা বেশিদিন টেঁকেনি। জানিয়েছেন, আমিও বেশ কিছুবছর ধরে একা। মাঝে অনেক বিয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছি। আমি এখন নরেন্দ্র মোদীকে বিয়ে করতে চাই। যন্তর-মন্তরের গলিতে বসে বলেছেন শান্তি।

অনেকে তাঁর কথা শুনে হাসছেন, উন্মাদ ভাবছেন। সেসব অবশ্য গা করছেন না শান্তি। পাল্টা বলছেন, আমি মোদীজিকে শ্রদ্ধা করি। আমাদের সংষ্কৃতিতে বড়দের শ্রদ্ধা করা ও তাদের সাহায্য করা শেখানো হয়। আমি মোদীজিকে বিয়ে করে তাঁর কাজে সাহায্য করতে চাই।

শান্তি জানিয়েছেন, টাকাপয়সা নিয়ে তাঁর সমস্যা নেই। তাঁর জমি-বাড়ি রয়েছে। সেগুলি বেচে মোদীজির জন্য উপহার কিনতে চান বলে জানিয়েছেন শান্তি। যতদিন না মোদীজি নিজে এসে দেখা করবেন, ততদিন এভাবেই ধরনায় বসে থাকবেন বলে জানিয়েছেন ওম শান্তি শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+