ডাইনি অপবাদে বাড়ির লোকের হাতেই খুন মহিলা
ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হল রাজস্থানের এক মহিলাকে। খুনের আগে নগ্ন করে জোর করে মল-মূত্র খেতে বাধ্য করা হয় বলে অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধে, এই ঘটনায় গ্রেফতার ৫ ।
ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে জোর করে মল-মূত্র খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই আত্মীয়দের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমের জেলার একটি গ্রামে। এই ঘটনায় ররিবার এফআইআর দায়ের হওয়ার পর দুই কিশোরী সহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চলতি মাসের ২ তারিখে। কিন্তু রবিবার এফআইআর দায়ের করেন মৃত মহিলার ভাই। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ওই মহিলা ১৫ বছরের ছেলে। তার বয়ান অনুযায়ী গত মাসের তার বাবা মারা যাওয়ার পর থেকেই আত্মীয়রা ডাইনি অপবাদে চড়াও হয় কন্যাদেবী রাজগার নামে ওই মহিলার ওপর। তাঁকে নগ্ন করে জ্বলন্ত কয়লার ছ্য়াঁকা দেওয়া হয়। এমনকী তাঁকে জোর করে মল-মূত্র খেতেও বাধ্য করা হয়।
কন্যাদেবী রাজগারকে পিটিয়ে খুন করার পর প্রমাণ লোপাট করতে তাড়াহুড়ো করে তাঁর দেহ পুড়িয়ে ফেলা হয় বলে জানিয়েছেন আজমেরের পুলিশ সুপার রাজেন্দ্র সিং। ওই মহিলার চোখে গরম শিক ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হলেও পুলিশ জানিয়েছে, দেহ না মেলায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। ফলে সেই অভিযোগকে এখনই মান্যতা দেওয়া সম্ভব নয়।
এবিষয়ে ধৃতদের জেরার পরই ওইদিন কী ঘটেছিল তা জানা যাবে বলে জানিয়েছেন আজমেরের পুলিশ সুপার। মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনায় এখনও আতঙ্কে এলাকাবাসী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications