গণধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মুখ্যসচিব-সহ ২ আমলা! থানায় অভিযোগ দায়ের

এক আইএএস-সহ দুই কর্মরত আমলার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত আইএএস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিব। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে। ২১ বছর বয়সী এক মহিলা এই আধিকারিকে

এক আইএএস-সহ দুই কর্মরত আমলার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত আইএএস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিব। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে। ২১ বছর বয়সী এক মহিলা এই আধিকারিকের পাশাপাশি শ্রম দফতরের এক আধিকারিকের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ২২ অগাস্ট ওই মহিলার অভিযোগের পরে ১ অক্টোবর পোর্ট ব্লেয়ারের আবেরডিন থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

যে দুই আধিকারিক গণধর্ষণে অভিযুক্ত

যে দুই আধিকারিক গণধর্ষণে অভিযুক্ত

যেসব আধিকারিক গণধর্ষণে অভিযুক্ত তাঁরা হলেন আইএএস জিতেন্দ্র নারায়ণ এবং আর এল ঋষি। দ্বিতীয় ব্যক্তি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শ্রম কমিশনার হিসেবে কর্মরত। এফআইআর-এ এই দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পোর্ট ব্লেয়ারে আইএএস অফিসারের বাসভবনে গত এপ্রিল ও মে মাসে দুটি অনুষ্ঠানে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন ওই মহিলা।

সিট গঠন করা হয়েছে

সিট গঠন করা হয়েছে

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে ২১ বছর বয়সী ওই মহিলার অভিযোগের তদন্তে পুলিশের তরফে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি ওই মহিলাকেও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইএএস

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইএএস

অভিযুক্ত আইএএস জিতেন্দ্র নারায়ণ বর্তমানে দিল্লি ফিনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জিতেন্দ্র নারায়ণ। ওই আধিকারিক নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর অফিস এবং স্বরাষ্ট্রমন্ত্রকে ব্যাখ্যাও দিয়েছেন।

অভিযুক্তের দাবি

অভিযুক্তের দাবি

পুলিশের কাছে করা অভিযোগে নির্যাতিতা নারায়ণের আন্দামানের বাসভবন থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধারের দাবি করেছেন। অভিযোগ পত্রে ওই মহিলা বলেছেন, তিনি চাকরি খুঁজছিলেন। শ্রম কমিশনার আরএল ঋষির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। মহিলার দাবি, তাঁকে নারায়ণের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে সরকারি চাকরির আশ্বাস দিয়ে মদ খাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে। পরে দুই আধিকারিক তাঁকে গণধর্ষণ করেন বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+