অফিস থেকে সবার চোখের সামনে টেনে-হিঁচড়ে অপহরণ করে ধর্ষণ যুবতীকে
চণ্ডীগড়, ২৩ এপ্রিল : পাঞ্জাবের মুক্তাসরে এক যুবতীকে তাঁর কর্মস্থল থেকে সবার চোখের সামনে টেনে নিয়ে গিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল। গোটা ঘটনাটিই ঘটেছে সকলের চোখের সামনে একেবারে প্রকাশ্যে দিবালোকে। তবে কেউ একবারের জন্যও প্রতিবাদে এগিয়ে আসেননি। [স্বামী ধর্ষণে অভিযুক্ত স্ত্রী!]
ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ওই যুবতীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। অনেকেই সেখানে দাঁড়িয়ে ঘটনাটি দেখতে ব্যস্ত ছিলেন। কেউ প্রতিবাদ করেননি। [মায়ের নির্দেশে কিশোরী বোনকে ধর্ষণ দাদার]

দুর্বৃত্ত ওই যুবতীকে পরে এক খামারবাড়িতে নিয়ে নিয়ে অপহরণ করে বলেও জানিয়েছেন নিগৃহীতা। সবচেয়ে আশ্চর্যের ঘটনাটি ঘটেছে গত মার্চের ২৫ তারিখ। তবে অভিযোগ পেয়েও এখনও দুর্বত্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। [অপহৃত যুবতীকে আটকে রেখে ১৩ দিন ধরে গণধর্ষণ]
যুবতীটি নিম্নবর্গের হওয়ায় এই মামলায় হস্তক্ষেপ করেছে দলিতদের কমিশন। কেন এখনও অভিযুক্তকে গ্রেফতার করা গেল না তা জানতে চাওয়া হয়েছে মুক্তাসরের পুলিশ আধিকারিকদের কাছে। [স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!]
পুলিশ সূত্রে খবর, যুবতীটিকে সম্ভবত চিনত দুষ্কৃতী। সে একই গ্রামের হতে পারে বলে সন্দেহ পুলিশের। সেই মতো তদন্ত চলছে বলে জানা গিয়েছে। যদিও দুর্বত্তের নাগাল এখনও পায়নি পুলিশ।












Click it and Unblock the Notifications