মাঝ আকাশে স্বামীর পরকীয়া ধরে ফেললেন স্ত্রী, তারপর ঘটল আজব ঘটনা
মাঝ আকাশে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেললেন এক ইরানি মহিলা।
মাঝ আকাশে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেললেন এক ইরানি মহিলা। যার জেরে দোহা থেকে বালিগামী বিমান ঘুরিয়ে অবতরণ করতে হল চেন্নাইয়ে। এমন আজব ঘটনায় সাড়া পড়ে গিয়েছে ভারতেও।

দোহা থেকে বিমানে উঠে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। সেই ফাঁকে স্ত্রী কোনওভাবে স্বামীর মোবাইল আনলক করে ফেলেন। সেখানেই আপত্তিকর কিছু দেখতে পান। বুঝতে পারেন, তাঁকে ঠকাচ্ছেন স্বামী।
বিমান সূত্রে জানা গিয়েছে, নিজেদের সন্তান সহ স্বামী-স্ত্রী বালি যাচ্ছিলেন। চেন্নাইয়ে বিমানটির নামার কোনও কথা ছিল না। তবে ৫ নভেম্বর কাতার এয়ারওয়েজের বিমানটিকে ঘুরিয়ে চেন্নাইয়ে অবতরণ করতে হয়। স্বামীর আচরণের কথা জানতে পেরেই মাঝ আকাশে অভব্যতা শুরু করেন মহিলা। চেন্নাইয়ে তাদের তিনজনকেই নামিয়ে দেওয়া হয়।
স্বামী মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার পরে তাঁর আঙুলের ছাপ নিয়ে মোবাইল খুলে ফেলেন মহিলা। তারপরই সত্যিটা জানতে পারেন। মাটি থেকে ৩৭ হাজার ফুট উঁচুতে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। বিমানের সেবিকারা সামলাতে এলে তাদের সঙ্গেও অভব্য আচরণ করেন ইরানি মহিলা।
সেই দেখে বিমান চেন্নাইয়ে জরুরি অবতরণ করানো হয়। ইরানি পরিবারকে চেন্নাইয়ে রেখে বিমান ফের বালি উড়ে যায়। পরে তাদের দোহা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications