মুখের মধ্যে বিস্ফোরণে মহিলার মৃত্যু, সিসিটিভিতে হাড় হিম করা দৃশ্য

চিকিৎসা চলার সময়ই মুখের মধ্যে বিস্ফোরণে বিষ খাওয়া এক মহিলার মৃত্যু হয়েছে। মর্মান্তিক ও ভয়ঙ্কর এই ঘটনা উত্তরপ্রদেশের আলিগড়ের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের সিসিটিভিতে রেকর্ডও হয়েছে।

চিকিৎসা চলার সময়ই মুখের মধ্যে বিস্ফোরণে বিষ খাওয়া এক মহিলার মৃত্যু হয়েছে। মর্মান্তিক ও ভয়ঙ্কর এই ঘটনা উত্তরপ্রদেশের আলিগড়ের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের সিসিটিভিতে রেকর্ডও হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুখের মধ্যে বিস্ফোরণে মহিলার মৃত্যু, সিসিটিভিতে হাড় হিম করা দৃশ্য

প্রাথমিক ভাবে জানা গেছে, আলিগড়েরই বাসিন্দা ওই মহিলা পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটস্থ জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা শুরুর আগে মহিলার মুখে সাকশান পাইপ ঢোকাতেই বিস্ফোরণ হয় এবং তিনি মারা যান।

চিকিৎসকদের অনুমান, ওই মহিলা হয়তো সালফিউরিক অ্যাসিড খেয়েছিলেন। সাকশান পাইপের সঙ্গে তার সংযোগ হতেই বিস্ফোরণ হয় বলে চিকিৎসকদের ধারণা। এ বিষয়ে তাঁরা আরো গবেষণা করতে চান। মৃত মহিলার শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+