গাড়িতে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়ায় মহিলার মৃত্যু! দিল্লি পুলিশকে সমন মহিলা কমিশনের

নতুন বছর শুরুর দিনে যুবতীর মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি দিল্লির। অভিযোগ, স্কুটিতে সওয়ার ২০ বছর বয়সী ওই যুবতীকে ধাক্কা মারার পরে তাঁকে ১২ কিমি টেনে নিয়ে যায় একটি গাড়ি। পরিবারের অভিযোগ, ওই যুবতীকে যৌন হয়রানিও করা হয়েছে।

নতুন বছর শুরুর দিনে যুবতীর মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি দিল্লির। অভিযোগ, স্কুটিতে সওয়ার ২০ বছর বয়সী ওই যুবতীকে ধাক্কা মারার পরে তাঁকে ১২ কিমি টেনে নিয়ে যায় একটি গাড়ি। পরিবারের অভিযোগ, ওই যুবতীকে যৌন হয়রানিও করা হয়েছে। ওই গা়ড়িতে থাকা পাঁচ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

 গাড়িতে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়ায় মহিলার মৃত্যু! দিল্লি পুলিশকে সমন মহিলা কমিশনের

যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ক্রেডিট তার্জ এজেন্ট, একজন চালক, একজন চালক এবং রেশন দোকানের মালিক। মধ্যরাতের নববর্ষ উদযাপনের কয়েকঘন্টার মধ্যে এদিন সকালে দিল্লির সুলতানপুরীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্কুটিতে ধাক্কা দেওয়ার পরে ওই গাড়িটি ১০ থেকে ১২ কিমি টেনে নিয়ে যায়।

ওই যুবতীর মা জানিয়েছেন, মেয়েকে যৌন হেনস্থা করা হয়েছে। মেয়ে পুরোপুরি নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি বিচারেরও দাবি করেছেন তিনি। ওই যুবতীর মামা প্রেম সিং জানিয়েছেন, বেলা ১১ টার সময় ফোন আসে অঞ্জলি মারা গিয়েছে। এদিন সকাল সাতটা নাগাদ ফোন আসে, অঞ্জলি দুর্ঘটনার সম্নুখীন হয়েছে। পরে তাঁর দেহ সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়ার হয় পোস্ট মর্টেমের জন্য।
প্রেম সিং জানিয়েছে, তাঁর বোনকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গাড়ি ও স্কুটি ছিল। তিনি বলেছেন, এই মামলাটি নির্ভয়ার মামলার মতো। তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোর ৩.২৪ নাগাদ তারা ফোন পায় একটি গাড়ি একটি লাশ টেনে নিয়ে যাচ্ছে। ভোর ৪.১১ নাগাদ রাস্তার ওপরে লাশ পড়ে থাকা নিয়ে পুলিশ আরেকটি ফোন পায়। সেই সময় রাস্তায় ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের সতর্ক করা হয়। পরে পুলিশ গাড়ির নম্বরের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের দাবি, তাদের গাড়িটির সঙ্গে একটি স্কুটির সংঘর্ষ হয়েছিল। কিন্তু তারা জানতে পারেনি কয়েক কিমি সেই যুবতী তাদের গাড়িতে আটকে চলে গিয়েছে।

অঞ্জলি নামে ওই মহিলা আমন বিহারের বাসিন্দা। মা ছাড়াও চারবোন ও দুই ভাইকে নিয়ে সংসার। এই মেয়েই ছিল সব থেকে বড়। কয়েকবছর আগে বাবা মারা গিয়েছে।

এদিকে এই ঘটনায় দিল্লি পুলিশকে সমন পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। সেখানে পুলিশকে এফআইআর-এর অনুলিপি ছাড়াও গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিবরণ, ময়নাতদন্তের অনুলিপি এবং এখনও পর্যন্ত মামলায় নেওয়া পদক্ষেপের বিবরণ চাওয়া হয়েছে। কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেছেন, গাড়িতে থাকা পুরুষরা মাতাল ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি বিপজ্জনক বলেও বর্ণনা করেছেন তিনি। ঘটনার পুরো সত্য বেরিয়ে আসবে বলেও মনে করেন তিনি। পুলিশের তরফে চালক-সহ ধৃত পাঁচজনের শারীরিক পরীক্ষার কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+