হাসপাতালে ভর্তির সুযোগ না পাওয়ায় এই রাজ্যে ড্রেনেই প্রসব, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের
হাসপাতালে ভর্তির সুযোগ মেলেনি। তাই হাসপাতালের পাশে ড্রেনেই প্রসব। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল ওড়িশার কোরাপুটে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কোরাপুটের চিফ মেডিকেল অফিসার।
হাসপাতালে ভর্তির সুযোগ মেলেনি। তাই হাসপাতালের পাশে ড্রেনেই প্রসব। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল ওড়িশার কোরাপুটে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কোরাপুটের চিফ মেডিকেল অফিসার।

প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাই হাসপাতালে ভর্তির সুযোগ মেলেনি আসন্ন প্রসবার। কর্তব্যরত চিকিৎসক ওই অন্তঃসত্ত্বাকে ভর্তি নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে, শহিদ লক্ষ্মণ নায়েক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করেছেন কোরাপুট জেলার চিফ মেডিকেল অফিসার ললিত মোহন রথও। তাঁর দাবি, পরিবারটি হাসপাতালের কোনও কর্মীকেও বিষয়টি নিয়ে কোনও কিছুই জানাননি।

ওড়িশার দশমন্তপুর ব্লকের জানিগুডা গ্রাম থেকে হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ স্বামী রঘু মুদুলিকে দেখতে গিয়েছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন মা ও বোন। সেখানে গিয়েই প্রসব বেদনা ওঠে ওই মহিলার। ওই মহিলার মা গৌরামনি মুদুলির অভিযোগ, হাসপাতালে সুযোগ না মেলায় যেতে যেতে, হাসপাতালের ড্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা।
Odisha: Woman gave birth in drain near hospital's canteen in Koraput after doctors allegedly refused to check her due to lack of documents, now admitted. She was visiting her ailing husband there when she complained of labor pain. Hospital's superintendent refutes allegations pic.twitter.com/0dNZeJDQTv
— ANI (@ANI) December 16, 2017
এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের এসএনসিইউ বিভাগে। মা এবং শিশু উভয়েই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications