ট্যাক্সিতেই সন্তান প্রসব মায়ের, সন্তানের নাম রাখলেন 'উবার'

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : আগেকার সময়ে হাসপাতালের বদলে বাড়িতে বা অন্য কোথাও সন্তান প্রসব করারই চল ছিল। তবে আজকের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির যুগে অন্য কিছু ভাবাও যায় না। [৬০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন মুম্বইয়ের 'বৃদ্ধা'!]

তবে এমন কিছুই ঘটল রাজধানী দিল্লিতে। যখন একজন মহিলা ট্যাক্সির মধ্যেই সন্তান প্রসব করলেন। ট্যাক্সিটি উবার সংস্থার ভাড়া করা ছিল। আর তাই এই সংস্থার নামেই ওই মহিলার সন্তানের নাম রাখা হয়েছে।

ট্যাক্সিতেই সন্তান প্রসব মায়ের, সন্তানের নাম রাখলেন 'উবার'

ঘটনাটি ঘটেছে গত শনিবার। বাবলি নামের এক সন্তানসম্ভবা মহিলা প্রসব বেদনা নিয়ে নিজের আত্মীয়ের সঙ্গে উবার ট্যাক্সিতে উঠেছিলেন। পথে প্রসব বেদনা হওয়ায় ট্যাক্সি চালক অ্যাম্বুলেন্স ডেকে দেওয়ার কথা বলেন।

তবে অ্যাম্বুলেন্স বুকিং করার আগেই যা হওয়ার ট্যাক্সিতেই হয়ে গিয়েছে। কাউকে সময় না দিয়ে সন্তান প্রসব করেন ওই মহিলা। ঘটনায় বিস্মিত গাড়ি চালক শাহনওয়াজকে তখন সন্তানের নাম রাখতে বলেন ওই মহিলা। বিস্ময়ের ঘোরে শাহনওয়াজের মুখ থেকে বেরোয় 'উবার'।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+